1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলা আ’লীগের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

ঈদগাঁও উপজেলা আ’লীগের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৪২৪ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আ’লীগের উদ্যোগে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারী) বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে উপজেলার ৫ টি ইউনিয়নের আ’লীগ ও সহযোগী সংগঠন সমুহের নেতাকর্মীরা কর্মী সমাবেশে যোগদান করেন।

উপজেলা আ’লীগের আহবায়ক আবু তালেবের সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির হিমুর সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মুহিদুল্লাহ মুহিদ, যুগ্ন আহবায়ক ও জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, জালালাবাদ ইউনিয়ন আ’লীগ সভাপতি সেলিম মোর্শেদ ফরাজী,পোকখালী ইউনিয়ন আ’লীগ সভাপতি মোজাহের আহমদ, ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক তারেক আজিজ, ইসলামপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মনজুর আলম দাদা, সাধারন সম্পাদক শাহজাহান চৌধুরী, ইসলামাবাদ ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এমইউপি, কক্সবাজার সদর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক রাজীবুল হক চৌধুরী রিকো, সহ-সভাপতি মিজানুল হক, শ্রমিকলীগ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এবং ইসলামাবাদের কৃষকলীগ সভাপতি আবছার কামাল।

ঈদগাঁও উপজেলা আ’লীগ সদস্য যথাক্রমে-জালালাবাদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম, পোকখালীর ইউপি চেয়ারম্যান ও ইউপি আ’লীগের সাধারন সম্পাদক রফিক আহমদ, ইসলামপুর ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম খান, জাহাঙ্গীর আলম, আবদুর রাজ্জাক এমইউপি এবং এস. এম. তারিকুল হাসানসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহন করেন।

সভায় আগামী ৩ জানুয়ারী আ’লীগ সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষে বিজয় উৎসব পালনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net