1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবির উদ্ভুত পরিস্থিতিতে বঙ্গবন্ধু পরিষদ একাংশের বিবৃতি - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

কুবির উদ্ভুত পরিস্থিতিতে বঙ্গবন্ধু পরিষদ একাংশের বিবৃতি

সাঈদ হাসান, কুবি
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৩৬১ বার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে বঙ্গবন্ধু পরিষদের একাংশ। রোববার (২৩ জানুয়ারি) ঐই অংশের সভাপতি ড. মোহাম্মদ মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির হুসেইন স্বাক্ষরিত এক বিবৃতিতে পরিস্থিতির দ্রুত সুষ্ঠু সমাধান চেয়েছেন শিক্ষকরা।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহেরের অপসারনসহ বিভিন্ন দাবির প্রেক্ষিতে শিক্ষক সমিতির বিবৃতি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচিত প্রতিনিধিদেরকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়েছে। বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের এমন মুখোমুখি অবস্থান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছে।

এর আগে গত ১৯ জানুয়ারি সন্ধ্যায় রেজিস্ট্রারের পদ থেকে অধ্যাপক আবু তাহেরের অপসারণ দাবি করে তার দফতরে তালা লাগিয়ে আন্দোলন শুরু করে কর্মকর্তা-কর্মচারীরা। সেসময় তাদের অনেকেই শিক্ষকদের নিয়ে অশালীন বক্তব্য প্রদান করেছেন বলে অভিযোগ উঠেছে।

শিক্ষকদের নিয়ে এমন অশালীন বক্তব্য, কটুক্তি ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে বিবৃতি প্রদান করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net