1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে ৭ম ধাপে আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ৭ম ধাপে আসন্ন ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩৭০ বার

নোয়াখালী কোম্পানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলাম সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন (৬৫) মৃত্যু বরন করেছেন।

১১ই জানুয়ারী (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মোশাররফ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে ১০ই জানুয়ারী (সোমবার) শারিরীকভাবে অসুস্থ বোধ করায় তাঁকে নোয়াখালীর মাইজদীতে নেয়া হলে অবস্থার উন্নতি না হওয়ায় ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। সেখানেই চিকাৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোশাররফ হোসেন (৭ই ফেব্রুয়ারী) ৭ম ধাপের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোম্পানীগঞ্জের ৪ নং চরকাঁকড়া ইউনিয়ন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র চেয়ারম্যান প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের নিকট ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য যে তিনি, কোম্পানীগঞ্জের ৪নং চরকাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net