ঢাকা   ০৩:৪২:৫৩ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

খুটাখালী মেদাকচ্ছপিয়া পাগলিরবিলে বনবিভাগের অভিযান, ২টি ড্রেজার মেশিন ধ্বংস

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ২৯৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের মেদাকচ্ছপিয়া বনবিটের পাগলিরবিল এলাকায় সংঘবদ্ধ বালু খেকো সিন্ডিকেটের ড্রেজার মেশিন রাজত্ব বেড়েই চলেছে।

বনভূমি, খাল ও ছরায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন যেন নিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বন বিভাগ পৃথক পৃথক অভিযান চালিয়ে গেলেও থামানো যাচ্ছে না বালুখেকো সিন্ডিকেটের তৎপরতা।

বুধবার (১২ জানুয়ারী) সকাল ১১ টার দিকে মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তার নেতৃত্বে পাগলিরবিল কোনাপাড়ায় অভিযান চালিয়ে ২টি ড্রেজার মেশিন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।

এসময় জড়িতরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিট কর্মকর্তা মোঃ শাহিন আলম।

তিনি বলেন, ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস ও সহকারী রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বনজ সম্পদ ও পরিবেশ রক্ষায় বনবিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

জানা গেছে, পাগলিরবিলসহ বন বিভাগের বিভিন্ন সংরক্ষিত এলাকায় বালু খেকো সিন্ডিকেট ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে।

এদিন খবর পেয়ে মেদাকচ্ছপিয়া বিটকর্মকর্তার নেতৃত্বে ঐ বিটের স্টাফ, হেডম্যান, ভিলিজার ও সিপিজি সদস্যদের নিয়ে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বন ও পরিবেশের ক্ষতি করে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

ফুলছড়ি রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, প্রশাসনের সহায়তায় বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বহু ড্রেজার মেশিন জব্দ সহ অবৈধ বালু মহাল বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, দিবা রাত্রী অভিযান চালিয়ে কাঠ ভর্তি ডাম্পার আটক করা হয়। বালু ও বন খেকো সিন্ডিকেটের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি