ঢাকা   ০৩:৩১:৫৮ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

খোলাফায়ে রাশেদীনের পথেই ইসলামী ছাত্র আন্দোলন চলবে -পীর সাহেব চরমোনাই

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩২১ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আয়োজনে সংগঠনের ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবের পথচলার ৩০ বছর পূর্তি উপলক্ষে ছাত্র সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

মহানগর ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মাদ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

তিনি বক্তব্যে বলেন- বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দলেরই ছাত্র সংগঠন রয়েছে। কিন্তু অতীতে তারা সাহাবাদের অনুসরণ – অনুকরণ না করার কারণে তাদের মধ্যে সুন্নাহ প্রতিষ্ঠিত হয়নি। তারা ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ ও লালন করতে পারেনি। এবং তাদের মধ্যে রূহানিয়াত ও জিহাদের সমন্বয় ঘটেনি। তাই বর্তমানে ছাত্রদের উত্তম আদর্শ গঠন ও আস্থার সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। ছাত্র আন্দোলনের দায়িত্বশীল ও কর্মীদেরকে সাহাবাদের পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। তবেই তোমাদের হাত ধরেই গড়বে সোনার দেশ। দেশ ও জাতি তাদের হাত ধরেই ফিরে পাবে একটি সোনালি যুগ।

শনিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত ছাত্র সমাবেশের প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ বলেন- বাংলাদেশের ঐতিহ্যগত ইসলামিক সংস্কৃতি বিনষ্টে সর্বমহলে পায়তারা চলছে। ইসলামী শিক্ষা পরিপূর্ণভাবে চালু না থাকার কারণে সিংহভাগ স্কুল-কলেজ-ভার্সিটির শিক্ষার্থীরা ইসলামের মৌলিক শিক্ষা-দীক্ষা ও নৈতিক মূল্যবোধ থেকে দূরে রয়েছে এবং যার ফলশ্রুতিতে দেশে বিভিন্ন ধর্মাবলম্বিদের মধ্যে সম্পৃতির বন্ধন নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। যেহেতু ইসলাম একটি বিজ্ঞানসম্মত পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেহেতু ব্যক্তি, সমাজ এমনকি রাষ্ট্রের সকল ক্ষেত্রেই ইসলামের বিধিবিধান চালু করলেই কেবল শান্তি আসবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম, উপদেষ্টা মাওলানা মোসলেহ উদ্দীন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ মাঈনুদ্দীন জামশেদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি তানভীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম খলিল, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মনির হোসাইন সহ অন্য নগর দায়িত্বশীলবৃন্দ ও থানা নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি