ঢাকা   ০১:৫০:০৩ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় পাঠ্য পুস্তক দিবস ও বই উৎসব অনুষ্ঠিত।

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৪১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বছরের ১ম দিবসে কোমলমতি শিশুদের হাতে বই তুলে দিতে পাঠ্য পুস্তক দিবস ও বই উৎসব আয়োজন করে।

উক্ত বই উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বর্তমান জেলা পরিষদের অন্যতম সদস্য মেমং মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা। বই উৎসবের শুরুতেই অতিথিদের উপহার দিয়ে বরণ করেন মাদ্রাসার সহকারী সুপার মাওঃ আ,ন,ম রফিকুল ইসলাম। পরে বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন সভাপতি ও মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা জায়নুল আবদীন।
বই উৎসবে স্বাগত বক্তব্যে মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের চিত্র তুলে ধরেন এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি তাদের বক্তব্যে বলেন বর্তমান সরকারকে শিক্ষা বান্ধব ও উন্নয়ন ও জনবান্ধব সরকার। যার উদাহরণ হলো করোনার দুর্যোগের মধ্যেও বছরের প্রথমদিন কোমলমতি শিশুদের হাতে বই দেওয়া। অতিথিদ্বয় বর্তমান সরকারের শিক্ষাবান্ধব উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়নে শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি