1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

চকরিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ২৪৩ বার

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পাগলিরবিলে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও কমবেশি ১৫ জন আহত হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ডুলাহাজারার পাগলিরবিল এলাকায় ঘটে এ দূর্ঘটনা।
মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখি একটি ট্রাকের চাকা পাংচার হলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় বিপরীত দিক থেকে আসা কক্সবাজারগামী যাত্রীবাহী পিকনিক বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সৌদিয়া পরিবহনের পিকনিক বাসটি সড়কে উল্টে যায় এবং চালক নিহত হন।

আহত বেশ কয়েকজনকে দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যন্যদের আঘাত তেমন গুরুতর না হওয়ায় তারা স্থানীয় পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে এগারটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিল ব্রিজের আগে ভয়াবহ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বলে তারা জানিয়েছেন।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মো. সাফায়েত হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকনিক বাস সৌদিয়া পরিবহনের চালক নিহত হয়েছেন। তবে নিহত বাস চালকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, দুর্ঘটনার পর পরই হতাহতদের উদ্ধার এবং মহাসড়ক থেকে দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি ক্রেনের সহায়তায় সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরো জানান, তারা চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সৌদিয়া পরিবহনের বাসটিতে করে পিকনিকে যাচ্ছিলেন কক্সবাজারে। পথিমধ্যে এই দুর্ঘটনা সংঘটিত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net