1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ট্রমালিংক এর কার্যক্রম উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

চৌদ্দগ্রামে ট্রমালিংক এর কার্যক্রম উদ্বোধন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩৫২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রমালিংক এর ফার্স্ট এইড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ ভোজন বিলাশ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ আসাদুজ্জামান, চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফয়েজ আহমদ।

ট্রমালিংকের উপদেষ্টা ডা. আব্দুল্লাহ্ আল বাকী ও পরিচালক অরূপ সাহার সঞ্চালনায় এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ট্রমালিংক এর স্বেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ট্রমালিংক চৌদ্দগ্রাম উপজেলায় ৭৭জন স্বেচ্ছাসেবীকে ১ দিন ব্যাপী ফার্স্ট এইড বিষয়ক প্রশিক্ষণ শেষে তাদের মাঝে সনদ এবং সরঞ্জামসহ ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়। ট্রমালিংক এর স্বেচ্ছাসেবীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার থেকে চিওড়া পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় দুর্ঘটনা কবলিতদেরকে ফার্স্ট এইড সেবা প্রদান করবে। ভবিষ্যতে এ কার্যক্রমের পরিধি ও সীমানা আরো বৃদ্ধি পাবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net