1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ফুটপাতে জমে উঠেছে শীতের কেনাকাটা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চৌদ্দগ্রামে ফুটপাতে জমে উঠেছে শীতের কেনাকাটা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৩৫৪ বার

শীতের মাস মাঘের আগমনে দেশের প্রায় প্রতিটি স্থানেই শীতের তীব্রতা বেড়ে গেছে। একটু একটু করে সারাদেশেই বাড়ছে শীত। শীতের সাথে বাড়ছে গরম কাপড়ের চাহিদা। বড় শপিং মল থেকে ফুটপাতের দোকান সব জায়গাতেই ক্রেতাদের ভিড়। চৌদ্দগ্রামের মানুষজন শীত নিবারণের জন্য গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় করছে। শীতের এ তীব্রতায় জমে উঠেছে চৌদ্দগ্রামের ফুটপাতে সাধারণ মানুষের শীতের কেনাকাটা।

তবে বড় শপিং মলে কাপড়ের দাম কিছুটা বেশি হওয়ায় তুলনামূলক একটু কমদামে কাপড় পাওয়া যায় বলে ফুটপাতের দোকানগুলোর দিকেই ক্রেতারা বেশি ঝুঁকছে।

উপজেলার গুরুত্বপূর্ণ হাট-বাজারগুলোতে শীতের পোশাক আমদানি ও বেচাকেনা ভালোভাবেই চলছে। তবে নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিসের দাম বৃদ্ধির সাথে সাথে বেড়েছে পোশাকের দামও। নতুন কাপড়ের এতই দাম যা নিম্ন আয়ের মানুষদের নাগালের বাইরে। ফলে শীত নিবারণের জন্য ক্রেতারা কম মূল্যের কাপড় কেনার জন্য বাজারের ফুটপাতের দিকেই ছুটছেন। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকেরা কম মূল্যের কাপড় কিনতে বেশি ভীড় জমাচ্ছে ফুটপাতের দোকানগুলোতে। কেননা ফুটপাতের দোকানিরা কম মূল্যের নানা প্রকার কাপড়ের পসরা সাজিয়ে বসে আছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ও চৌদ্দগ্রাম বাজার অংশের বিভিন্ন স্থান, ওয়াপদা রোডসহ বাজারের বিভিন্ন গলিতে অস্থায়ীভাবে বসা দোকানগুলো ক্রেতাদের ভিড়ে সরগরম হয়ে ওঠেছে শীতের কেনাকাটা। সবাই যেন মনের আনন্দে কিনছে পছন্দের শীতের পোশাক। এখানে স্বল্পমূল্যে পাওয়া যাচ্ছে সোয়েটার, জ্যাকেট, মাফলার, কোর্ট, প্যান্ট, কান টুপিসহ বিভিন্ন প্রকার শীতবস্ত্র। ফুটপাতের দোকানগুলোতে কম মূল্যের শীত কাপড় পাওয়ায় বেচাকেনা বেশি হচ্ছে। এসব দোকানে ব্যবসা জমে উঠায় এ ব্যবসাকে কেন্দ্র করে একদিকে ক্রেতারা যেমন লাভবান হচ্ছে অন্যদিকে ব্যবসায়ীরা সংসারেও স্বচ্ছলতা আনছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net