1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

চৌদ্দগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ২২৪ বার

উৎসবমুখর পরিবেশে কোনোরকম আনুষ্ঠানিকতা ছাড়াই কুমিল্লার চৌদ্দগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারী) সকালে চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য কাজী মাসুম, সদস্য তৌহিদুর রহমান প্রমুখ।

চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা আলিম মাদ্রাসায় বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আহসান উল্লাহ্, উপাধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল, শিক্ষক প্রতিনিধি কাজী ইয়াকুব হোসেন, পৌর যুবলীগ নেতা আকতার হোসেন মোল্লা রতন সহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বীরচন্দ্রনগর আলিম মাদরাসায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নাজমুল হুদা, পরিচালনা কমিটির সদস্য শাহ্ আলম মোল্লা, কাজী ইফতেখার হোসেন, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল-রায়হান আলকাস, সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।

বাতিসা মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণে উপস্থিত ছিলেন বাতিসা ইউপি’র নব নির্বাচিত চেয়ারম্যান কাজী ফখরুল আলম ফরহাদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি কাজী মমতাজ উদ্দীন বারী, সাধারণ আনোয়ার হোসেন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ্ আহম্মদ ভূঁইয়া, পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম মজুমদার, উপজেলা যুবলীগ নেতা ইয়াসিন উদ্দীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net