1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসের মজিদপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি 

তিতাসের মজিদপুর ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৪২৭ বার

তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়ন বিএনপি কে শক্তিশালী এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরো গতিশীল করতে ইউনিয়নের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) সকাল ১০ টায় মজিদপুর হাসপাতাল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির উদ্দিন মানিক ভূইয়া। মজিদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.সাইদুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আক্তার বেপারী,সহ সভাপতি হেলাল উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আইয়ুব খান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুল হক মনু মেম্বার, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম। এছাড়াও আরো বক্তব্য রাখেন শুক্কুর আলী, রাশেদ মেম্বার, সাইদুল ইসলাম বাদল, তন্ময় হাসান কাজল, সিরাজুল ইসলাম প্রমূখ।

সভায় প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের মধ্য থেকে প্রার্থীতা ঘোষণা করলে ইউনিয়ন নেতৃবৃন্দ তাদের নাম লিখে নেয় এবং আলোচনা সাপেক্ষে উক্ত পদে নির্বাচিত নেতাদের নাম ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে ইউনিয়ন নেতৃবৃন্দ অনুষ্ঠিত সভায় জানিয়েছেন। সভা শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক সুরা ফাতেহা তিনবার সুরা এখলাছ পাঠ করে উপস্থিত নেতাকর্মীরা দোয়া করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net