ঢাকা   ০৩:৩৬:৩৩ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

তিতাসে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে নানা অভিযোগ ও অপসারণ দাবীতে মানববন্ধন

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৩২৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার তিতাস উপজেলার দুধঘাটা নুরে মোহাম্মদি (সঃ) দাখিল মাদ্রাসার সুপার মোঃ ইব্রাহিম খলিলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারনে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মাদ্রাসার অবিভাবক বৃন্দ ও এলাকাবাসী।

শনিবার (১৫ জানুয়ারি) বেলা এগারোটায় মাদ্রাসা সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সুপার ইব্রাহিম খলিলের বিভিন্ন অনিয়ম তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক মেম্বার সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আঃ রশিদ, যুবলীগ নেতা রুহুল আমিন, ফারুক সরকার, মোহাম্মদ আনিছ মিয়া, মোঃ ফজল সরকার, সাবেক মেম্বার আবুল হোসেন, উনুস মিয়া, সজল সরকার, মোশারফ হোসেন, মদ্রাসার সাবেক অভিভাবক সদস্য হাজী সামসুল হক, ও শাহিন আলম প্রমূখ।

বক্তারা বলেন, মাদ্রাসার সুপার ইব্রাহিম খলিল একাধিক বাউচারে টাকা আত্মসাৎ, অবিভাবক ও শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ, সাবেক সভাপতি দেলোয়ার হোসেনের নামে মিথ্যাচার করাসহ এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নিয়ে স্থানীয় কিছু দুষ্কৃতকারীদের সাথে আঁতাত করে মাদ্রাসাটি বন্ধ করার জন্য লিপ্ত রয়েছে। বক্তারা আরো বলেন এই সুপার ইব্রাহিম খলিলের কারনে প্রতি বছরই শিক্ষার্থী কমে আসছে। সনামধন্য এই মাদ্রাসাটি টিকিয়ে রাখতে অবিলম্বে সুপার ইব্রাহিম খলিলকে অপসারণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।

এবিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আবদুর রহমান সরকারের দ্বিতীয় ছেলে মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন বলেন আমি দায়িত্বে থাকা কালিন সময়ে সুপারের অনেক অনিয়ম ও দুর্নীতি ধরা পরে তখন তিনি অসুস্থর বান এক মাসের ছুটি নিয়ে যায়। তখন এটি রেজুলেশন করা হয়। এই সুপার ক্ষমা চেয়ে পার পেয়ে যায়।আজ ওনি আমার পিতার প্রতিষ্ঠিত মাদ্রাসাটি বন্ধ করার জন্য স্থানীয় কিছু কুচক্রী মহলের সাথে আঁতাত করেছে। আজ এলাকাবাসী সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে আমি এলাকাবাসীর সাথে একমত।

সুপার ইব্রাহিম খলিলের নিকট এবিষয়ে জানতে চাইলে, তিনি বলেন আমি এখন এ বিষয়ে কিছু বলবো না সময় হলে বলবো। মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম বলেন সুপার সাহেব আমাদের সাথেও খারাপ আচরণ করেন, আমিও ওনার অপসারণ চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি