1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে যানযট নিরসনে উচ্ছেদ অভিযান!।। যানজট নিরসনে বাইপাস সড়কের ব্যবস্থা গ্রহন করা হয়েছে _এমপি মিলাদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নবীগঞ্জে যানযট নিরসনে উচ্ছেদ অভিযান!।। যানজট নিরসনে বাইপাস সড়কের ব্যবস্থা গ্রহন করা হয়েছে _এমপি মিলাদ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩৭০ বার

নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক শহরের যানযট নিরসনের জন্য নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যােগে হবিগঞ্জ -১ আসন্নের এপপি মিলাদ মঙ্গলবার ১১ জানুয়ারি সকালে ১১ টা থেকে বিকাল ২.৩০ মিনিট পর্যন্ত নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মর্কতা শেখ মহি উদ্দিনের নেৃত্বেতে শহরের যানযট নিরসন ও অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় শহরের মধ্যবাজার, হাসপাতাল সড়ক, ও শেরপুর রোড, নতুন বাজার মোড়সহ বিভিন্ন পয়েন্টে এই উচ্ছেদ অভিযান পরিচালনায় করা হয়। এ সময় নবীগঞ্জ উপজেলা নিবার্হী কর্মর্কতা শেখ মহি উদ্দিন হেন্ডমাইক দিয়ে দোকানদারকে তাদের নির্ধারিত স্থানের বাহিরের দোকানের আসবাবপত্র না রাখার অনুরোধ করেন। নির্দশনা না মানে হলে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে। বিভিন্ন যানবাহন কে সঠিক স্থানে গাড়ি পার্কিং নির্ধারিত থাকতে হবে।

এ সময় বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহম্মদ ডালিম আহমদ,নবীগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু , নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন,নবীগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবল আলম সুমন, নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দাল মিয়া,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: বেলাল আহমেদ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও ভিন্ন জনপ্রতিনিধি গণ প্রমুখ।উচ্ছেদ অভিযানে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশ বাহিনী সার্বিক সহযোগিতা করেন। এসময় নিবার্হী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন,উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা উচ্ছেদ অভিযান পরিচালনার করার আগেরদিন শহরের মাইকিং করে জানিয়ে দিয়েছি এর জন্য অনেক অবৈধ দখলদার তাদের মালামাল নিয়ে গেছেন। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।হবিগঞ্জ -১ আসনের গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী এমপি বলেন, আধুনিক শহর গড়তে যানযট মুক্ত করতে হবে। আমি ইতিমধ্যে যানজট নিরসনে একটি বাইপাস সড়কের ব্যবস্থা করেছি। যারা অবৈধভাবে ফুটপাত দখল করে যানজট তৈরি করবে উপজেলা প্রশাসন জরিমানাসহ মালামাল বাজেয়াপ্ত করার জন উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রধান করেছি’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net