ঢাকা   ০১:৪৩:০২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নবীগঞ্জে সরকারীভাবে গৃহহীনদের ঘর প্রদানের জন্য ভুমিখোকোদের কবল থেকে সাড়ে ৩ একর জমি উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ৫১৭ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জে সরকারীভাবে গৃহহীনদের ঘর প্রদানের জন্য ভুমিখোকোদের কবল থেকে সাড়ে ৩ একর জমি উদ্ধার করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নের্তৃৃেত্ব এ অভিযান পরিচালনা করা হয়। ৩ জানুয়ারী সোমবার সকালে সরকারি খাস জমি উদ্ধার ও উচ্ছেদ অভিযান পরিচারনা করা হয়। সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ২ নং বড়ভাকৈর পুর্ব ইউনিয়নের বাগাউড়া মৌজার ৬১২২,৬১২৩ নং দাগে দিনব্যাপী অভিযান চালিয়ে সরকারি খাস জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং অবৈধভাবে শামীম মিয়া,এলেমান মিয়া,লেদু মিয়া গংদের দখলে থাকা প্রায় ৩.৫০ একর খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ভুমিতে সরকারীভাবে গৃহহীনদের জন্য ঘর নির্মান করা হবে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাশ। এসময় সার্ভেয়ার আমিনুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিথুন রঞ্জন দাশ, চেইনম্যান মানিক উপস্থিত ছিলেন। এস আই আবু বক্কর এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি