ঢাকা   ০১:৫২:২৯ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

নবীনগরে শীতার্ত মানুষের বাড়িতে কম্বল নিয়ে হাজির হচ্ছেন ইউএনও

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩৪৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কনকনে শীতে যখন চরম বিপাকে পড়েছে গরিব-অসহায় শীতার্ত মানুষ‌ তখনই তাদের পাশে গভীর রাতে কম্বল নিয়ে হাজির হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক।

রোববার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ছিন্নমূল ও অসহায় বেদে, এতিম, ভবঘুরে, অসুস্থ মানুষদের খুঁজে খুঁজে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন।

ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে।

উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, প্রচণ্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এ ধরণের কার্যক্রম অব‍্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি