1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পিতা হত্যার বিচার চেয়ে দুই শিশুকন্যা মানববন্ধনে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

পিতা হত্যার বিচার চেয়ে দুই শিশুকন্যা মানববন্ধনে

আবদুল করিম:
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ২৫৯ বার

চকরিয়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে হত্যার শিকার লোহাগাড়ার যুবক লতিফ উল্লাহর (৩৮) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) সকাল দশটায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারে চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিতা হত্যার বিচার চেয়ে তার দুই শিশুকন্যা মানববন্ধনে অংশগ্রহণ করেন। তারা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, লতিফ উল্লাহকে এতটাই নৃশংসভাবে হত্যা করা হয়েছে; যেটি আইয়ামে জাহেলিয়াত সময়কালকে হার মানিয়েছে। খুনের ৫ দিন পেরিয়ে গেলেও প্রশাসন কোন ধরনের ক্লু-খুঁজে বের করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন প্রয়োজনে লোহাগাড়াবাসীকে সাথে নিয়ে চকরিয়া অভিমূখে লংমার্চ করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চুনতি ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, লোহাগাড়া মানবাধিকার কমিশনের সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, চুনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অসীম দাশ, মাহবুবুর রহমান, প্রিয়দর্শী বড়ুয়া, চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী আরিফুল ইসলাম, নিহতের শশুর হাবিবুর রহমান, নিহতের বড়ভাই শরাফত উল্লাহ, শাহজাদা মোহাম্মদ ইমরাত, চুনতি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ নুরুচ্ছাফা সহ প্রমুখ।

প্রসঙ্গত, গত সোমবার ( ৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের হাইস্কুল সড়ক এলাকার বাসা থেকে ফোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী লতিফ উল্লাহ কে কুপিয়ে হত্যা করা হয়। এসময় তার ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকা লুট করে দুর্বৃত্তের দল। ব্যবসায়ী লতিফ উল্লাহ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সূফী মিয়াজি পাড়ার মৃত ইলিয়াস সওদাগরের পুত্র। সে চুনতি উচ্চ বিদ্যাললয়ের এসএসসি ৯৫ ব্যাচের ছাত্র ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net