ঢাকা   ০৯:৫৮:০৮ পিএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

বদরখালী ইউনিয়নে সালিশে এসে প্রতিপক্ষের এক কৃষক নিহত

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকোরিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৩৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকোরিয়া উপজেলাস্থ উপকূলীয় ইউনিয়নে বদরখালীতে জমি সংক্রান্ত সালিশে অংশ নিতে এসে এক কৃষক মো: জয়নাল আবেদীন বদন (৪০) নামে নিহত হয়েছে। ঠুটিয়াখালীপাড়া গ্রামের বাসীন্দা মৃত আবদুস সোবাহানের পুত্র। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে বদরখালী সমবায় সমিতির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

এতে আরো চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন নিহতের ভাই এহেছান (২৯), উসমান ২২) ও নিহতের ভাতিজা সাগর (২৪)। প্রত্যক্ষদর্শীরা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিরসনের জন্য বদরখালী সময়বায় সমিতি কার্যালয়ে এসেছিলেন খুনের শিকার মো: জয়নাল আবেদীন বদন ও তার ভাইয়েরা। তাদের প্রতিপক্ষের লোকজনও সেখানে উপস্থিত হন। এক পর্যায়ে প্রতিপক্ষ আবদুল জলিলের ছেলে মো: ছোটন, মো: সাগর ও মো: রাজিব লম্বা দা ও ছুরি নিয়ে হামলা করেন।

তাদের এলোপাতাড়ি দায়ের কোপ ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন মো: জয়নাল আবেদিন ও তার ভাইয়েরা। এতে ঘটনাস্থলের কৃষকের মৃত্যু হয়। এ সময় অন্য চার জন গুরুতর আহত হন। বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আমিন জনি জানান, আবদুল জলিল সমিতি বরাবর জমিজমা নিয়ে অভিযোগ দায়ের করেন। ওই আবেদনে নিহতের ভাই আবদুল কাদের একমাত্র বিবাদী। বিচার শুরু হওয়ার আগেই রাস্তায় দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সমিতির বাইরে পরিকল্পিতভাবে উৎপেতে থাকা আবদুল জলিলের ছেলে সন্ত্রাসী ছোটনের নেতৃত্বে পাঁচ থেকে ছয় জন লোক দা, ছোরা ইত্যাদি নিয়ে নিহতের ওপর হামলা করে।

এতে ঘটনাস্থলে নিহত হয় জয়নাল আবেদীন বদন। চকোরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে গেছেন তিনি। নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি