1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাইজভান্ডারীর ওরশ উপলক্ষে আগামী ১৮ জানুয়ারী রাউজানে বর্ণাঢ্য মোটর র‌্যালী বের করা হবে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ

মাইজভান্ডারীর ওরশ উপলক্ষে আগামী ১৮ জানুয়ারী রাউজানে বর্ণাঢ্য মোটর র‌্যালী বের করা হবে

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩০৭ বার

গাউসুল আজম শাহ্সূফি হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.)”র ওরশ উপলক্ষে আগামী ১৮ জানুয়ারী শনিবার রাউজানে মোটর র‌্যালী বের করা হবে। মোটর র‌্যালী সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ৩১ ডিসেম্বর শুক্রবার বিকালে রাউজান ডাক বাংলো ভবনে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আল্লামা কাজী হাবিবুল হোসাইন মাইজভান্ডারীর সভাপতিত্বে ও আক্কাস উদ্দিন মানিকের সঞ্চলনায় অনুষ্টিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ সদস্য মনজুরুল ইসলাম চৌধুরী, ইউছুফ আলী, এস এম মহিবুল্লাহ, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা সমন্বয়ক আল্লামা তরিকুল ইসলাম মাইজভান্ডারী, মামুন মিয়া, আলী মাস্টার, সাদিকজ্জমান সফি, আনিস উল খান বাবর।উপস্থিত ছিলেন মাওলানা ফরিদুল আলম, মাওলানা মহিম উদ্দিন, কাজী আসলাম, সালাউদিন, জাফর উল্ল্যাহ চৌধুরী, সৈয়দ ইউছুফ আমিন, মোরশেদ আলম, রোকন উদ্দিন, নাসির উদ্দিন, তানভীর আকবর চৌধুরী,নুরুল আলম সওদাগর, জাহাঙ্গীর আলম মাস্ট্রার, তৌফিকুল ফরিদ, আবু থেয়ব মাস্ট্রার, আবদুল খালেক সওদাগর প্রমুখ।

সভায় সকলের সর্ব সম্মতিক্রমে আল্লামা হাবিবুল হোসাইন মাইজভান্ডারীকে আহবায়ক, আক্কাস উদ্দিন মানিককে সদস্য সচিব, সাদিকজ্জমান সফিকে অর্থ সম্পাদক করে র‌্যালী বাস্তবায়ন কমিটি গঠন করা হয় । র‌্যালীটি রাউজানের উত্তরসর্তা দরগাহ বাজার থেকে শুরু হয়ে রাউজান উপজেলা সদর হয়ে হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে পাহাড়তলী চৌমুহনী হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়ক হয়ে মদুনাঘাট যাবে। মদুনাঘাট থেকে পুনরায় নোয়াপাড়া পথের হাট হয়ে রাউজান নোয়াপাড়া সড়ক হয়ে রাউজান সুর্যসেন চত্বর হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক হয়ে রাউজানের গহিরা কলেজ মাঠে গিয়ে শেষ হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net