1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান শিপন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে চোলাই মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বিএনসিসি কুমিল্লা রিজিওনের সদস্যদের প্রশিক্ষণ প্রদান  আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা  সরকার আমার সাথে মনে হয় নাটক করতেছে– মাগুরায় ক্ষুব্ধ আছিয়ার মা আয়েশা বেগম নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় পেছালো শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মানব সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান শিপন

মাহমুদুল হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ৫৬৮ বার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ০৬ নং মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হয়ে গরীব, দুঃখী ও মেহনতী মানুষের পাশে সেবক হয়ে থাকতে চান সমাজসেবক ইলিয়াস মাহমুদ শিপন। মানুষের বিপদে-আপদে পাশে থেকে সবসময়ই নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছেন তিনি।

বিশেষ করে করোনাকালীন সময়ে মৌডুবী ইউনিয়নের অসহায় খেটে খাওয়া মানুষের পাশে দাড়িছেন তিনি। সম্প্রতি অসহায় পিতৃহীন মেয়ের বিয়ে দিয়ে দৃষ্টি স্থাপন করেছেন ইলিয়াস মাহমুদ শিপন।
করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে যখন সবকিছু স্থবির হয়ে পড়ে ঠিক সেই সময়ে মৌডুবী ইউনিয়নের অসহায় খেটে খাওয়া ১২০০ পরিবারের মাঝে তিনি খাবার বিতরন করেন।
ইলিয়াস মাহমুদ শিপন বলেন, সব সময় আমি অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি। সামনের দিকেও গরীব, দুঃখী মানুষের পাশে সেবক হয়ে থাকতে চাই। নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই।
তিনি আরো বলেন, ০৬ নং মৌডুবী ইউনিয়নকে সুন্দর করে সাজানোর লক্ষ্যকে সামনে রেখে একটি মাদকমুক্ত, দারিদ্রমুক্ত, শিক্ষা বান্ধব এবং বৈষম্যহীন আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার নিমিত্তে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চাই। এজন্য তিনি সর্বসাধারনের দোয়া ও সমর্থন কামনা করেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত শিপন অসহায়দের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করে আসছেন। করোনার সময়ে খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে খাবার দিয়েছেন। এবং অসহায় গরীব পরিবারের মেয়েকে বিয়ে দিয়েছেন ধুমধাম করে। এতে তিনি সাধারন মানুষের মন জয় করে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net