1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিষেক সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে 

মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিষেক সভা অনুষ্ঠিত

মীরসরাই প্রতিনিধি::
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৩৪১ বার

মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯) জানুয়ারি সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষকরা।

অভিষেক সভা অনুষ্ঠানে পরিচালনা কমিটি ও সংশ্লিষ্টদের সর্বসম্মতিতে মিরসরাই প্রেসক্লাবের দাতা সদস্য মঞ্জুর আহম্মদ চৌধুরী রাজীবকে নিয়মিত কমিটির শিক্ষানুরাগী সদস্য ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ১৯৭০ সালে প্রতিষ্ঠিত মীরসরাই বালিকা উচ্চ বিদ্যালয় নারী শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করছে। এলাকার কিছু শিক্ষানুরাগীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বর্তমানে শিক্ষা-দীক্ষার, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিমন্ডলে কৃতিত্বপূর্ণ অবদান রাখছে। বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করছে। জেএসসি ও এসএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করছে। তাই বিদ্যালয়ের উত্তরোত্তর কামনায় সকলের সহযোগীতা কাম্য।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net