ঢাকা   ০৬:০৪:০৯ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

রাউজানে দৃষ্টিনন্দন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৩১১ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাউজানের সাংসদ পরিকল্পিত সেবাদান কেন্দ্র দৃষ্টিনন্দন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে।

২৬ জানুয়ারি( বুধবার) বিকালে প্রধান অতিথি থেকে নির্মিত দৃষ্টিনন্দন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।নোয়াজিষপুর ইউপি চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সায়েমুর রহমান রিপুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সেক্রেটারি রেজাউল করিম আজাদ, সদস্য আলমগীর পারভেজ, সদস্য ডা: ফজল করিম বাবুল, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা: নুর আলম দীন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিক্সন চৌধুরী,সমাজসেবক আলহাজ্ব ফরিদুল আলম প্রমুখ।জানা যায়,স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধিনে ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে রাউজানের নোয়াজিষপুর ইউইনিয়নের মিনা আকবর বাড়ির পাশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির নির্মাণ করেন ঠিকাদার শওকত হোসেন। এলাকার মানুষ সহজই চিকিৎসা সেবা পাই, সেই জন্য এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নির্মাণ করার জন্য জমি দান করেন সমাজসেবক আলহাজ্ব ফরিদুল আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি