1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে হযরত এয়াছিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাংবাদিক সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

রাউজানে হযরত এয়াছিন শাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাংবাদিক সম্মেলন

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ২৪৭ বার

হযরত এয়াছিন শাহ্ পাবলিক উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির ব্যবস্থাপনায় ৭ জানুয়ারি (শুক্রবার) অনুষ্টিতব্য প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী ২০২২সফলের লক্ষ্যে নানা বিষয়ে সাংবাদিক সম্মেলন করেছেন প্রাক্তন ছাত্র সমিতি। সাংবাদিক সম্মেলনের পরে প্রাক্তন ছাত্ররা ঘোড়ার গাড়ি সজ্জিত করে বর্ণাঢ্য র‌্যালী বের করেন।এটি সমগ্র রাউজান প্রদক্ষিন করে।৫ জানুয়ারি( বুধবার) সকাল ১০ টায় হযরত এয়াছিন শাহ্ পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন প্রাক্তন ছাত্র সমিতির সচিব জিয়াউল হক চৌধুরী সুমন।

লিখিত বক্তব্যে জানান ১৯৬৮সালে স্কুলটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এলাকার শিক্ষার আলো জ্বালিয়ে আসছে।আমরা প্রাক্তন ছাত্রদের আনন্দ দেওয়ার জন্য বিশাল একর্মযজ্ঞের আয়োজন করতে যাচ্ছি।যেটির উৎসাহ যুগিয়েছেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী।তিনি বলেন আপনারা জেনে আনন্দিত হবেন যে,প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে চার তালা ভিত্তির একতালা একটি একাডেমিক ভবন শুভ উদ্বোধন করবেন সাংসদ।এতে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম,কলেজ অধ্যক্ষ কৃষিবিদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম,প্রধান শিক্ষক মুহাম্মদ নাসির উদ্দিন,সোলায়মান মাস্টার,ভাগ্যধন ভট্টচার্য্য,নুরুল ইসলাম বিএসসি,মোঃ ফরিদ মিয়া, কলেজ অধ্যাপক বিকিরন বড়ুয়া,মুহাম্মদ আবদুল মান্নান,প্রাক্তন ছাত্র সমিতির আহবায়ক নুরুল আজিম,অর্থ সচিব নাছির উদ্দিন ইলিয়াছ, আহবায়ক কমিটির সদস্য সূজন সেন,মুহাম্মদ মামুন মিয়া, মুহাম্মদ ওসমান,মুহাম্মদ শওখত হোসেন চৌধুরী,মুহাম্মদ সাব্বির,মুহাম্মদ ওসমান,অভিজিৎ ঘোষ,মুহাম্মদ তামিম, র‌্যালী কমিটির নুরুল আবছার,মুহাম্মদ কামাল,সৈয়দ কপিল উদ্দিন,মুহাম্মদ রেযা,মুহাম্মদ নাসির প্রমুখ। জিয়াউল হক চৌধুরী সুমন জানান অনুষ্টানে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী।প্রধান বক্তা থাকবেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী।বিশেষ অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম.এ.মালেক,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.সুলতান আহমেদ।বক্তব্য রাখবেন রাউজান উপজেলা চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল ও ইউএনও জোনায়েদ কবির সোহাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net