1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বার্ষিক পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের জনপ্রিয় টিভি চ্যানেল একুশে টিভি’র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের শুভেচ্ছা কর্ণফুলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও স্বচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

শরণখোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : বুধবার, ২৬ জানুয়ারি, ২০২২
  • ৩৪০ বার

বাগেরহাট জেলা শরণখোলা উপজেলায় আজ বুধবার ২৬/০১/২২ তারিখ সকাল ১১ টায় ৩ নং রায়েন্দা ইউনিয়ন পরিষদ ভবনে চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট( সিডিডি)এর বাস্তবায়নে ও এএসবির সহযোগিতায় সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন বয়সী ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ারসহ ৩৬ টি সহায়ক উপকরণ বিতরণ করেন।

সিডিডির ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ সোহরাব হোসেন এর সঞ্চালনায় সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ,সিডিডি প্রকল্প ব্যবস্হাপক এলিস অরুণ মজুমদার,শরণখোলা থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন,প্যানেল চেয়ারম্যান জালাল আহম্মেদ রুমি, সাংবাদিক শাহীন হাওলাদার প্রমূখ।

এছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিডি প্রতিবন্ধী ও ঝুঁকিতে থাকা প্রতিবন্ধীদের উন্নয়নে কাউন্সিলিং, দৃষ্টি ও শ্রবণ মাত্রা নির্ণয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

এ সময় শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার আজগর আলী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আজ আর সমাজের বোঝা না। তারা এখন দেশের সম্পদ,প্রতিবন্ধী ব্যক্তি পরিবারের অন্যান্য সদস্যসহ প্রতিবেশী বসবাসকারীদের তাদের পাশে দাঁড়ানোসহ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সদয় ব্যবহার করার অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net