1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিশুদের খেলাধুলা কেন্দ্র করে লাকসামে এক পরিবারের উপর হামলা চালিয়ে গুরুত্ব আহত-২ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

শিশুদের খেলাধুলা কেন্দ্র করে লাকসামে এক পরিবারের উপর হামলা চালিয়ে গুরুত্ব আহত-২

কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩৪০ বার

লাকসামে শিশুরা বাড়ির টিনের বেড়ায় আঘাত করার কেন্দ্র করে ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তি এক পরিবারের উপর হামলা চালিয়ে গুরুত্ব আহত করার অভিযোগ পাওয়া গেছে । আহত ব্যক্তিরা হলেন শহিদ ইসলামে স্ত্রী হাসিনা বেগম (৫৫)ও তার ছেলে মেহেদী হাসান রনি (২২) তারা উপজেলার কান্দিরপাড় গ্রামে কাজি বাড়ির বাসিন্দা।
ঘটনাটি ঘটছে ৬ (জানুয়ারি) বৃহস্পতিবার সন্ধায় কান্দিরপাড়া ইউনিয়ন দক্ষিন কান্দিরপাড় কাজির বাড়িতে।

এ ঘটনায় ভুক্তভোগী হাসিনা বেগম বাদী হয়ে একই গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফরিদুল ইসলাম ও আবদুল কাদেরের ছেলে এনাম মিয়ার বিরুদ্ধে গত (৭ জানুয়ারি)শুক্রবার লাকসাম থানায় একটি অভিযোগ করেন।
অভিযুক্ত ফরিদুল ইসলাম শনিবার রাতে মুঠোফোনে বলেন, উপরোক্ত কথা গুলি সম্পন্ন মিথ্যা আমি মাদকের সাথে জড়িত নয়। ওই দিন আমাদের এলাকায় মাহফিল হচ্ছিল। বিকালে অন্য বাচ্চাদের সাথে আমার ছোট ভাই রিপাত ছিল। মেহেদী হাসান রনি রিফাতকে মারধর করে। তখন রনীর গালে একটি থাপ্পড় দিলে সে অসুস্থ হয়ে পড়ে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিন কান্দিরপাড় কাজির বাড়ির শহিদ ইসলামের বসত বাড়িতে গত ৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে পাশের বাড়ীর কয়েকজন শিশু ছেলে- মেয়েরা রাস্তার উপর খেলাধুলা করছিলো। এসময় শহিদ ইসলামে বাড়ীর টিনের বেড়ার মধ্যে আঘাত করতে থাকে ছেলে মেয়েরা। টিনের মধ্যে আঘাতের শব্দ শুনে শহিদ ইসলামের ছেলে মেহেদী হাসান রনি এসে তাদেরকে বকাঝকা দিয়ে শিশুদের তাড়িয়ে দেয়। শিশুদের খেলাধুলার বাধা দেওয়ার খবর পেয়ে একই গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (২৬) ও আবদুল কাদেরের ছেলে এনাম মিয়ার (২৪) ঘটনাস্থলে এসে মেহেদী হাসান রনি উপর হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে গুরুত্ব আহত করে। রনির উপর হামলা দেখে মা হাসিনা বেগম এগিয়ে আসলে হামলাকারীরা তাকেও মারধর করে আহত করে। তাদের আত্নচিৎকারে বাড়ির স্বজনরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় আহত ব্যক্তিদেরকে উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভুক্তভোগী হাসিনা বেগম বলেন, ফরিদুল ইসলাম ও এনাম মিয়া বিনা অপরাধে আমাদেরকে পিটিয়ে রক্তাক্ত করে আহত করে। ফরিদুল মাদকের সাথে জড়িত। তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ রয়েছে থানায়। তারা সমাজের মাদক বিক্রেতা ও রাতে দিনে কয়েকজন যুবক মিলে মাদক সেবনকরে। তাদের অত্যাচারে ভয়ে কেউ কথা বলেনা। তাই আমি বাদী হয়ে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।
শনিবার রাতে লাকসাম থানার পুলিশের এস আই মোহাম্মদ ওমর ফারুক বলেন, অভিযোগটি নেওয়া হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net