1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো 'ফারা আইটি লিমিডেট' - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলো ‘ফারা আইটি লিমিডেট’

নিজস্ব প্রতিবেদক,
  • আপডেট টাইম : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ১৩১৭ বার

ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল দেশের ওয়েব ডেভেলপমেন্ট খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান “ফারা আইটি লিমিডেট”। গত শনিবার রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেশে প্রফেশনাল এবং প্রিমিয়াম মানের ওয়েব ডেভেলপমেন্ট সেবা দেয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটি কাজ করছে বিভিন্ন সফটওয়্যার এবং অ্যাপস ডেভেলপমেন্ট সার্ভিস নিয়ে। ২০১৬ সালে যাত্রা করা আইটি প্রতিষ্ঠানটি সন্তুষ্টমূলক সেবা দেয়ায় স্বীকৃতি পেয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান হিসেবে।

স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, গার্মেন্টস খাতের প্রয়োজনীয় ইআরপি সফটওয়্যার, ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব-নিকাশ সংক্রান্ত সফটওয়্যারসহ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ৩৬০ ডিগ্রি ডিজিটাল মার্কেটিং, বিজনেস প্লানিং এবং উদ্যোক্তাদের সফল হওয়ার কনসালটেন্সিসহ বিভিন্ন প্রযুক্তি সেবা দিয়ে আসছে ফারা আইটি লিমিটেড।

এছাড়াও বেকারত্ব দূরীকরণে দক্ষ ও প্রফেশনাল ট্রেইনার দ্বারা প্রশিক্ষণ দিচ্ছে ফারা আইটি লিমিডেটের একটি অঙ্গ প্রতিষ্ঠান, “আইটি লার্নিং জোন”। বেকারত্ব দূরীকরণ ও স্বনির্ভর হিসেবে নিজেকে গড়ে তুলতে আইটি লার্নিং জোনের ট্রেনিং সফলতার স্বাক্ষর রাখবে বলে মনে করেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ মোহাম্মদ শাকিল।

তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের পথ ধরে আসছে চতুর্থ শিল্প বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লবের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । বাংলাদেশের সেই সক্ষমতা আছে। আমরা ফারা আইটি লিমিটেড দেশে প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার সেবা দেয়ার পাশাপাশি কাজ করছি ফ্রিলান্সিং এবং বেকারত্ব দূরীকরণে।
ফারা আইটি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর তৌহিদ আল ফারাবী বলেন, ‘ফারা আইটি প্রতিষ্ঠার শুরু থেকে আমাদের লক্ষ্য ছিল মানসম্মত সফটওয়্যার তৈরি এবং প্রফেশনাল ওয়েব ডেভেলপমেন্ট সেবা দেয়া। বিদেশি সফটওয়্যার থেকে নির্ভরতা কমিয়ে দেশীয় সফটওয়্যারের প্রতি আস্থা অর্জন এবং বাংলাদেশের বাইরে বাংলাদেশি সফটওয়্যার রপ্তানি করা। ৬ বছরের পথ চলায় আমরা অনেকদূর এগিয়েছি। সামনে আমাদের অনেক পথ বাকি।’

ফারা আইটি লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর আকিল আখতাব জানান, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে দেশের আইসিটি মন্ত্রণালয়। তারই সহযাত্রী হিসেবে আমরাও কাজ করে যাচ্ছি বঙ্গবন্ধুর স্বপ্ন বিনির্মাণে। ডিজিটাল বাংলাদেশ ভিশনে অনেকদূর এগিয়েছে দেশ। চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে আমাদের প্রযুক্তি সেবা নিয়ে আরও এগোতে হবে। তথ্যপ্রযুক্তি খাতে নতুন সেবা নিয়ে হাজির হয়েছে ফারা আইটি লিমিটেড। সরকারি ও বেসরকারি পর্যায়ে নতুন প্রযুক্তি সেবা দিতে ২০ জনের বেশি দক্ষ কর্মী কাজ করছে প্রতিষ্ঠানটিতে। তথ্যপ্রযুক্তিতে দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মী তৈরিতে ডিজিটাল বাংলাদেশ গঠনে ফারা আইটি ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net