1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি ছাড়া রাউজানের ডাবুয়ায় টিলা ভুমিতে ব্যাপক হারে বৃক্ষ নিধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

সংশ্লিষ্ট কতৃপক্ষের অনুমতি ছাড়া রাউজানের ডাবুয়ায় টিলা ভুমিতে ব্যাপক হারে বৃক্ষ নিধন

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩০৩ বার

রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পূর্ব ডাবুয়ায় টিলা ভূমি থেকে কয়েক শত বিভিন্ন প্রজাতির চারা গাছ কেটে বৃক্ষ নিধন করা হচ্ছে।সরেজমিনে পরিদর্শন কালে দেখা যায়, হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামের দখলে থাকা টিলা ভূমি থেকে ব্যাপক হারে বৃক্ষ নিধন করা হচ্ছে অবাধে।এবিষয়ে হলদিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন,এই জায়গা খাস না, জ্যোতের জায়গা।পূর্ব ডাবুয়ায় ৪একর টিলা ভূমি আমার পিতা মৃত বাদশা মিয়ার মালিকানা বলে দাবী করে।ঐ জায়গায়তে আমার রোপন করা বৃক্ষ কাটা হচ্ছে।

গাছ কাটার পর পুনরায় নতুন করে গাছের চারা রোপন করা হবে।গাছ কাটার ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের কোনো অনুমতি নিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,কোনো অনুমতি নেয়নি। এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধিন ইছামতি রেঞ্জের রাউজান ঢালার মুখ বন বিভাগের ষ্টেশন অফিসার আইয়ুব আলী মন্ডলের কাছে জানতে চাইলে তিনি বলেন,গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি নিতে হয়।গাছ কাটার বিষয়ে আমার কাছ থেকে কোন অনুমতি নেয়নি।বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন,হলদিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম গাছ কাটার বিষয়ে আমার কাছ থেকে কোন অনুমতি নেয়নি।ঐ টিলা ভূমি তার পৈতৃক সূত্রে মালিকানা দাবী করলে ও নাম প্রকাশ না করার শর্তে এলাকার লোকজন জানান এ টিলা ভূমি সরকারী খাস জমি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net