1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাটহাজারী সমিতি ইউএই'র আহবায়ক কমিটি কর্তৃক নির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ 

হাটহাজারী সমিতি ইউএই’র আহবায়ক কমিটি কর্তৃক নির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে সংবর্ধনা

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৪১৩ বার

হাটহাজারী সমিতি, সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ ইয়াকুব, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আজিজ এবং অর্থ সম্পাদক শাহাদাত হোসেনের সম্মানে সংগঠনের পক্ষ থেকে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে।

ইউএই’র শারজাহ্ এশিয়ান প্যালেস কোহিনূর হলে সংগঠনের সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ইসমাইল গনি চৌধুরী।

একরামুল হক চৌধুরী এবং খোরশেদ মোবারকের যৌথ সঞ্চালনায় প্রোগ্রামের প্রারম্ভে কুরআন মজিদ হতে তিলাওয়াত করেন- এনামুল হক চৌধুরী।

যুগ্ম সম্পাদক ইশতিয়াক আসিফের স্বাগত বক্তব্যের পর সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট কমিউনিটি নেতা আরশাদ হোসেন হিরো, কাজী মোহাম্মদ আলী, আজম খান, কাজী মো. ফিরোজ উদ্দীন, মনসুর সবুর ও মোহাম্মদ শহীদুল্লাহ।

উচ্ছ্বাস ও প্রাণবন্ত হাটহাজারীনিবাসী প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের মানবিক সংগঠনটির এই মিলন মেলায় বক্তব্য রাখেন- আলহাজ্ব আবুল বশর বাবলু, মোঃ নইম উদ্দিন, আকবর হোসেন, এরশাদ আলম, শাহেদ, মনির তালুকদার, ওসমান, মামুন, মনজুর আহমেদ, জবরুল, মাসুদ, শহীদুল বাবর, নাসির, নওশাদ জিকু, আমিন সহ আরো অনেকে।

সভার শুরুতেই নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধিত করা হয় এবং অতিথিদের পুষ্পস্তবক দিয়ে অনুষ্ঠানে স্বাগত জানানো হয়।

সংবর্ধনার পর সভাপতি মোহাম্মদ ইয়াকুব এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সহ নব-নির্বাচিত নেতৃবৃন্দগণ সকল হাটহাজারী প্রবাসীদেরকে সাথে নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরো এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সংগঠনের উপদেষ্টা ফয়েজ আহমেদ এবং নুরুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে ছিলো প্রীতিভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net