1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাতিয়াতে ২ চেয়ারম্যানসহ ২৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ 

হাতিয়াতে ২ চেয়ারম্যানসহ ২৪ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নোয়াখালী প্রতিনিধি-
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২
  • ২৮৫ বার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ও নলচিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন মো.আলাউদ্দিন ও মোহাম্মদ মুনছুর উল্যাহ। তারা দুই জনই নৌকার প্রার্থী ছিলেন।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন গত ৪ জানুয়ারি এই দুই ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। বিশেষ ধাপে হাতিয়ার সুখচর ও নলচিরা ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ গ্রহণ করার কথা ছিল ১০ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৬ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল ১৭ জানুয়ারি।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ জানুয়ারি। দিন শেষে জানা যায়, দুই চেয়ারম্যান পদসহ ২৪টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ফলে তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রক্রিয়ায় আছেন। এর মধ্যে সুখচর ইউনিয়নে সাধারণ সদস্য ৯জন , ৩জন সংরক্ষিত নারী সদস্য আছেন। এ ছাড়া নলচিরা ইউনিয়নে সাধারণ সদস্য ৯জন ও সংরক্ষিত নারী সদস্য ৩জন।

জাকির হোসেন বলেন, দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে দুই জন ও সাধারণ সদস্য ১৮জন এবং ৬জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নিয়ম অনুযায়ী তাঁরা নির্বাচিত হবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net