1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মুনিয়া পাখির অডিও ভাইরাল - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মুনিয়া পাখির অডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৫৫২ বার

ঢাকা জেলা সাভার উপজেলার আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বেসরকারি সেটেলাইট টিভি চ্যানেল, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম খান লিটনের নামে কল রেকর্ডের একটি অডিও ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে।

শনিবার ৮ই জানুয়ারী দিবাগত রাত থেকেই অডিওটি সামাজিক যোগাযোগ মার্ধ্যম ফেসবুক ও ইউটিউবে ভেসে বেড়াতে দেখা যায়। এ নিয়ে সাভার-আশুলিয়ার ধামরাই কাশিমপুর থানাসহ বিভিন্ন সাংবাদিক মহল ক্ষোভ প্রকাশ করেছে।

৪ মিনিট ১৮ সেকেন্ডের অডিওতে দুইজন নারীর সঙ্গে বিভিন্ন রকমের অসামাজিক ও আপত্তিকর কথা বলতে শোনা যায় ওই অডিও ক্লিপটিতে, ১ম নারী লিটনের মালিকানাধীন জামগড়াতে অবস্থিত দি গ্রিনল্যাব ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন এবং দ্বিতীয় নারী তারই বান্ধবী। জানা যায় দ্বিতীয় নারী প্রথম জনের সাথে হাসপাতালে বেড়াতে আসে এবং লিটনের সাথে কথা হয় এর পর থেকে তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিতে থাকে আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন যা অডিওতে শোনা গেছে।

এছাড়াও লিটনের বিরুদ্ধে নারীঘটিত নানান অভিযোগ রয়েছে, সাংবাদিকের ত্বকমা লাগিয়ে সে তার ক্লিনিকের আড়ালে অবৈধ কাজকর্ম করে। তার বিরুদ্ধে ঔষধ সিন্ডিকেট বানিজ্যের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে দি গ্রীনল্যাব ডায়াগনস্টিক সেন্টারের চাকরি হারানো মেডিকেল টেকনোলজিস্ট ওবায়দুল হক বলেন, প্রতি মাসে তার ডায়াগনস্টি সেন্টারে নতুন নতুন সুন্দরী নার্স নিয়োগ দিয়ে তাদের সাথে অনৈতিক সম্পর্ক তৈরি করে তাদেরকে কৌশলে ধর্ষণ করে। কিন্তু কেউ তার প্রেসক্লাবের সাংবাদিক হওয়ায় ভয়ে প্রতিবাদ করতে পারেনা। প্রতিবাদ করলেও তাকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে চাকুরি থেকে বের করে দেওয়া হয় । তিনি আরও বলেন আমি এসব বিষয় নিয়ে প্রতিবাদ করার কারণে আমাকে বেতন না দিয়ে বেআইনিভাবে জোরপূর্বক ভয়-ভীতি দেখিয়ে বের করে দিয়েছেন । এ ধরনের লোকদের বিচার হওয়া দরকার, তা না হলে সমাজের অনেক মা-বোনদের ধর্ষণের ঘটনা ঘটতেই থাকবে ।

উল্লেখ্যঃ তার ডায়াগনস্টিক সেন্টারে রিসিপশনে কর্মরত এক ভুক্তভোগী নার্স ধর্ষণেরও শিকার হয় এবং তার পেটে বাচ্চা চলে আসায় বিষয়টি ধামাচাপা দিতে জহিরুল ইসলাম লিটনের নেতৃত্বে ভুক্তভোগী মেয়েটির সাথে হসপিটালে কর্মরত ডাক্তার এর বিয়ে হয়। কিন্তু বিয়ে হওয়ার পরে কৌশলে মেয়েটির পেটের বাচ্চা নষ্ট করানো হয়। এরপর থেকেই শুরু হয় লিটনের নাটক , সে মেয়েটির ইস্যু ধরে ডাক্তারের কাছ থেকে হসপিটালের শেয়ার লিখেও নেন তিনি। এমনকি মেয়েটির সাথে ডিভোর্স করিয়ে দেওয়ার কথা বলে পুরো শেয়ারের টাকা আত্মসাৎ করে যার কোনো অংশ মেয়েটিকে প্রদান করা হয়নি । মেয়েটির অসহায়ত্বের সুযোগ নিয়ে মেয়েটিকেও ধর্ষণ করার চেষ্টা করে সফল হতে পারেনি।

এ বিষয়ে অভিযুক্ত জহিরুল ইসলাম লিটন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net