1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এতিম শিক্ষার্থীদের মাঝে ‘আল আমিন সমাজ কল্যাণ সমিতির’ এর শীত বস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার 

এতিম শিক্ষার্থীদের মাঝে ‘আল আমিন সমাজ কল্যাণ সমিতির’ এর শীত বস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ২৯৮ বার

“শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জানুয়ারী ২২ইং রবিবার সকালে চট্টগ্রাম শহরের পাহাড় ঘেরা আরেফিন নগর, নীলগিরি আবাসিক এলাকায় মঈনীয়া চিশতিয়া হাফেজীয়া এতিমখানা মাদ্রাসায় শীতার্ত এতিম শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন আল আমিন সমাজ কল্যাণ সমিতি ।

এ সময় উপস্থিত ছিলেন ” সমিতির সভাপতি মুফতি ছালেহ সূফিয়ান ফরহাবাদী মাইজন্ডারী ” প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহ সূফী মাওলানা মোহাম্মদ শহীদ উল্ল্যাহ্ চিশতী, সমিতির নির্বাহী পরিচালক সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষার,মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আমান উল্ল্যাহ্ চিশতী রিয়াদ,হাফেজ মুনিরুল ইসলাম, হাফেজ সারাফাত উল্ল্যাহ্,শিক্ষক মাওলানা মোহাম্মদ রিফাত, মাদ্রাসার সহকারী মো.আনোয়ার উল্ল্যাহ্ প্রমূখ ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শাহ সূফী মাওলানা মোহাম্মদ শহীদ উল্ল্যাহ্ চিশতী,বলেন, আমরা যারা শহরে কম্বলের তলে থাকি তারা হয়তো শীতের তীব্রতা বুঝতেই পারছি না। তবে এতিম বাচ্ছারা কাঁপছে মাঘ মাসের তীব্র শীতে। শীত নিবারনের সামান্য বস্ত্রটুকুও হয়তো অনেকের নেই। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে তারা। যারা স্বচ্ছল তাদের কাছে শীতের রাত আরাম দায়ক হলেও দরিদ্র অসহায়দের জন্য তা চরম দুর্ভোগের। তাইতো আমাদের আল আমিন নামক সামাজিক সংগঠন থেকে এতিম ছাত্র ছাত্রীদের মাঝে কিছু সংখ্যক শীত বস্ত্র বিতরণ। তিনি সংগঠন সম্পর্কে বলেন, চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামীতে সমাজসেবী দের নিয়ে আল আমিন সমাজ কল্যাণ সমিতি প্রতিষ্ঠা করার চিন্তা করি। সেই সময়ে আমার ঘনিষ্ঠ কিছু বন্ধুদের সহযোগীতায় প্রতিষ্ঠা হয় এই ”আল আমিন সমাজ কল্যাণ সমিতি” নামক সংগঠনটি।

তহবিল সংক্রান্ত বিষয়ে তিনি বলেন, আমাদের সদস্য সংখ্যা ৬০ জন।
সকল সদস্য প্রতিমাসে নির্ধারিত পরিমাণ চাঁদা দেন।

এই চাঁদা একত্রিত করে রাখা হয়। সেই তহবিল থেকেই মূলত মাঝে ত্রান বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন সেবা মূলক কাজ করে থাকি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net