1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কনক সারোয়ারের বোন রাকার মুক্তির দাবিতে যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি পেশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার  

কনক সারোয়ারের বোন রাকার মুক্তির দাবিতে যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি পেশ

আমিনুল ইসলাম মুকুল, লন্ডন:
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৬৩৯ বার

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ডঃ কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার মুক্তির দাবিতে আলজাজিরার হুইসেলব্লোয়ার সামি জুলকারনাইন ও সুইডিশ-বাংলাদেশী সাংবাদিক তাসনিম খলিল গত ২৮জানুয়ারী শুক্রবার যুক্তরাজ্য বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি দিয়েছেন।এসময় তাদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করে কয়েকটি মানবাধিকার সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

হাইকমিশনার সাইয়েদা মুনা তাসনিমের মাধ্যমে সরকারকে দেয়া ওই স্মারকলিপিতে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ১৪টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের সাথে একাত্মতা প্রকাশ করে বিনা অপরাধে আটক নুসরাত শাহরিন রাকার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।এছাড়া নুসরাত শাহরিন রাকার উপর সকল নিপীড়ণের অবসান এবং নিপীড়নমূলক ডিজিটাল সিকিউরিটি আইন বাতিলের দাবিও জানানো হয়।

হাই কমিশনারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন হাইকমিশনের হেড অফ চ্যান্সারী সুদীপ্ত আলম।এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন “পিচ ফর বাংলাদেশ’র”চেয়ারম্যান আইনজীবী মোঃ ডলার বিশ্বাস ও সেক্রেটারী জেনারেল মোঃ মাহিন খান, ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস’র সভাপতি জাকির আহমেদ চৌধুরী ও ইউনিভার্সাল ভয়েস ফর জাষ্টিসের সেক্রেটারি জেনারেল মোহাম্মাদ শাকিল উদ্দিন, মাহফুজ আহমেদ চৌধুরী, মাহমুদ হোসাইন ও ডাঃ মোঃ জায়েদ হুসেন, এফআরআই এর সহ সভাপতি আহমদ আলী, সহ সাধারণ সম্পাদক মো : আমিনুল ইসলাম সফর প্রমুখ। তারা সরকারের প্রতি সর্বজনীন মানবাধিকারের স্বাক্ষরকারী দেশ হিসেবে নিপীড়ন, দেশে ও বিদেশে কণ্ঠরোধ ও মত প্রকাশের সকল বাধা অপসারণের মাধ্যমে বিশ্বকে সঠিক বার্তা প্রদানের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net