1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে ৭ম ধাপে ৮ ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

কোম্পানীগঞ্জে ৭ম ধাপে ৮ ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৩৬২ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগামী ৭ই ফেব্রুয়ারী ৭ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে বিভিন্ন প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।

২৩ জানুয়ারী (রবিবার) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর’র উপস্থিতিতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মোঃ শাহ কামাল পারভেজ প্রার্থীদের মাঝে এ প্রতীক বরাদ্ধ ঘোষনা করেন।

এসময় উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ সম্পন্ন করা হয়। কোম্পানীগঞ্জে আগামী ৭ই ফেব্রুয়ারী ৭ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের কেন্দীয় সিদ্ধান্তের কারনে দলীয় প্রতীক (নৌকা) বরাদ্দ না দেয়ার সিদ্ধান্ত হওয়ায় সকল চেয়ারম্যান প্রার্থীদের মাঝে আনারস, টেলিফোন, মটরসাইকেল, চশমা, ঘোড়া, অটোরিক্সা, প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।
এবং ‘ইসলাসী আন্দোলন বাংলাদেশ’ দলের প্রার্থীদের মাঝে তাদের দলীয় প্রতীক হাতপাখা বরাদ্ধ দেওয়া হয়েছে।

জানাগেছে, একইদিন উপজেলার, ৮ টি ইউনিয়নের সংরক্ষিত আসনের মহিলা ও সাধারন সদস্য প্রার্থীদের মাঝেও উপজেলা নির্বাচন অফিস বিভিন্ন প্রতীক বরাদ্ধ সম্পন্ন করেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারী সপ্তম ধাপে কোম্পানীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net