1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধার আত্নহত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

গুইমারাতে গলায় ফাঁস লাগিয়ে বৃদ্ধার আত্নহত্যা

আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৩৩৯ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার বাজার পাড়ায় গলায় ফাঁস লাগিয়ে রিনা বড়ুয়া (৫৫) নামের এক বৃদ্ধ নারী আত্নহত্যা করেছে।
জানাযায়, দীর্ঘদিন স্বামী পরিত্যাক্ত অবস্থায় একাই গুইমারা বাজারপাড়াতে মানুষের বাড়িতে ভাড়াবাসায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি চট্টগ্রাম থেকে এসে বাজার পাড়ার সাগর দাসের বাসায় ভাড়া থাকেন তিনি।
আজ২৫ জানুয়ারি বিকালে সাগর দাসের স্ত্রী তাকে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হলে পুলিশে সংবাদ দিলে গুইমারা থানা পুলিশ এসে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

আত্নহত্যার ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাঈন মোঃ রায়হান কাজিমী। এসময় উপস্থিত ছিলেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন ধারনা করা হচ্ছে এটি আত্নহত্যা। লাশ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং আইনী কার্যক্রম চলবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net