1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম ওয়াসার নান্দনিক ভবনটি দৃস্যমান,দ্রুত এগিয়ে চলছে প্রকল্প বাস্তবায়ন কাজ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ওয়াসার নান্দনিক ভবনটি দৃস্যমান,দ্রুত এগিয়ে চলছে প্রকল্প বাস্তবায়ন কাজ

শেখ দিদারুল ইসলাম,চট্টগ্রাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারি, ২০২২
  • ৩৩০ বার

বাংলাদেশের বানিজ্যিক রাজধানী খ্যাত বন্দর নগরী চট্টগ্রামে ওয়াসার জরাজীর্ণ প্রায় চারদশক পুরনো ভবনটির বিকল্প নান্দনিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে।নিরাপদ পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জনগণের স্বাস্থ্য ও জীবনযাত্রার মানের উন্নয়ন করে টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে এবং নগরবাসীর আকাঙ্খা অনুযায়ী সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের কাজের আধুনিক মানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই নান্দনিক এই ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম ওয়াসার দামপাড়া প্রধান কার্যালয়ট মোট ১.৫৮৩০ একর ভূমির ওপর অবস্থিত।দুটি বেইজমেন্ট অর্থাৎ গাড়ি পার্কিং সুবিধা, হেলিপেড,অত্যাধুনিক অগ্নি-নির্বাপন ব্যবস্থা ও আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নান্দনিক বিশতলা ভবন নির্মাণ প্রকল্পটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রায় ৩৮৫ কোটি টাকা ব্যয়ে ২০২৫ সালের জুন নাগাদ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশতলা বিশিষ্ট নান্দনিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় শুধু ওয়াসার অফিস নিয়ে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন স্বায়ত্তশাসিত বানিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করে অতিরিক্ত রাজস্ব আদায়ের বিষয়টা ও বিবেচনা করা হবে জানান কতৃপক্ষ। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকোশলী এ কে এম ফজলুল্লাহ বলেন,চারটি পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং চট্টগ্রাম নগরীর স্যানিটেশন ও ড্রেনেজ ব্যবস্থার মাষ্টার প্ল্যান বাস্তবায়নের প্রকল্প নেওয়া হয়েছে ইতিমধ্যে। সবমিলিয়ে চট্টগ্রাম ওয়াসার কার্যক্রম দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে কর্মকর্তা কর্মচারিদের অফিস সংকট লক্ষনীয়ভাবে দেখা দিয়েছে। অপরদিকে ওয়াসার প্রধান কার্যালয় অর্থাৎ ওয়াসা ভবনটির অবস্থান চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ এলাকায় হওয়াতে নান্দনিক এই ভবন নির্মাণ প্রকল্পটি ওয়াসার টেকসই ও বহুমুখী ব্যবহার নিশ্চিত করা।তিনি আরো বলেন ওয়াসার প্রধান কার্যালয়ের কার্যক্রম পরিচালনার জন্য সাত তলা পর্যন্ত ব্যবহার করা হবে অন্যান্য ফ্লোরগুলো স্বায়ত্তশাসিত বানিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবহারের জন্য বরাদ্দ দেওয়া হবে। এছাড়া আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নান্দনিক এই ভবনের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী বলেন এই প্রকল্পের পূর্ণাঙ্গ ভবন নির্মাণ প্রসঙ্গে ডিপিপি অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং এই প্রকল্পটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ছাড়পত্র পরবর্তী পূর্ণ অনুমোদন পাওয়া যাবে।

তিনি আরো বলেন, ওয়াসার চলমান প্রকল্পের মধ্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রকল্প তাই যতটা সম্ভব দ্রুতই বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।মহামারি করোনা ভাইরাস সংক্রমণ তীব্রতার লকডাউন এর কারণে নতুন ভবনের কার্যক্রম পরিচালনা কিছুটা পিছিয়ে পরলেও চলতি বছরের মাঝেই এই ভবনের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান চট্টগ্রাম ওয়াসার নির্মাণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল আহসান চৌধুরী। তিনি আরো বলেন, সম্পূর্ণ ভবনটি নির্মাণ হবে দুটি ধাপে, প্রথম ধাপে দুটি বেজমেন্টসহ তিনতলার কাজ সম্পন্ন করে প্রধান কার্যালয়টি স্থানান্তরিত করা হবে পরবর্তীতে পুরনো ভবন ভেঙে দ্বিতীয় ধাপে পূর্ণাঙ্গ ভবনটি নির্মাণ কাজ বাস্তবায়ন করার পরিকল্পনা আছে।এছাড়াও নান্দনিক এই ভবন এর বিশেষত্ব হচ্ছে ওয়াসার পুরনো ভবনটি ভেঙে ছয়তলা বিশিষ্ট পোডিয়াম নির্মাণ করে বিশতলা বিশিষ্ট মূল ভবনের সাথে যুক্ত করা হবে। নান্দনিক এই ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান এম জামাল এন্ড কোম্পানির নিয়োজিত প্রকল্প প্রকৌশলী বলেন,চলতি মাসের মাঝামাঝি দ্বিতীয় তলার ফ্লোর কাস্টিং সম্পন্ন করা হবে এবং আগামী মাসের শেষে বা তার পরবর্তী মাসেই তৃতীয় তলার কাস্টিং সম্পন্ন করা হবে তারপর ফিনিশিং এর কাজ শেষে চলতি বছরেই প্রকল্প হস্তান্তর করা পরিকল্পনা রয়েছে।চট্টগ্রাম ওয়াসার প্রস্তাবিত নান্দনিক এই ভবন নির্মাণ প্রকল্পটি বাস্তবায়নে ওয়াসার সেবা কার্যক্রম যেমন ইতিবাচক ভাবে গতিশীল হবে ঠিক তেমনি চট্টগ্রাম ওয়াসার ভাবমূর্তি উজ্জ্বল দৃষ্টান্ত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net