ঢাকা   ১২:৪৭:৫৬ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

চৌদ্দগ্রামে পৌরসভা পশ্চিম বাইপাসে ড্রেন-কালভার্টের কাজ শুরু

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৫০২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভার পশ্চিম বাইপাস বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব সড়কের সেন বাহাদুর বাড়ীর দক্ষিণ পাশ থেকে শুরু করে উত্তর-দক্ষিণ ফালগুনকরা হয়ে আটগ্রাম পাল বাড়ী পর্যন্ত ড্রেন ও কালভার্ট এর কাজ দোয়া ও মুনাজাত এর মধ্য দিয়ে শুরু হয়েছে। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সহ-সভাপতি মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, বন ও পরিবেশ সম্পাদক আব্দুল আলীম চৌধুরী নিজাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, চৌদ্দগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেনগুপ্ত। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মফিজুর রহমান, বদিউল আলম পাটোয়ারী, মোশাররফ হোসেন, মাস্টার এরশাদ উল্লাহ্, মাস্টার আব্দুল মান্নান, মাস্টার আবু তাহের, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব সফিকুর রহমান, পৌর আ’লীগ নেতা হানিফ চৌধুরী, কাজী কালাম, পৌর যুবলীগ নেতা নজরুল ইসলাম মিঠু, আকতার হোসেন মোল্লা রতন, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুল হোসেন মোল্লা তুষার, পৌর ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি মোল্লা, ফারদিন মোল্লা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি