ঢাকা   ১২:২৭:৪৯ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময়

চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটির উদ্যোগে তিন শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৩৩৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ব্যাংকিং সেক্টরে কর্মরত কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম’র কৃতি সন্তান তথা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সংগঠন চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি (সিবিএস)’র উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও শুক্রবার উপজেলার আলকরা, জগন্নাথদীঘী, চিওড়া, বাতিসা ও কাশিনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাইন উদ্দিন আহমেদের নির্দেশনায়, সাধারণ সম্পাদক ও এনসিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল কাফি মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে চৌদ্দগ্রামের বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে বিভিন্নস্থানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডাচ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদ উল্যাহ এফসিএ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম শহিদুল হক খন্দকার, সাংস্কৃতিক সম্পাদক ও অগ্রণী ব্যাংকের এজিএম আগা আজিজুল হক চৌধুরী, দপ্তর সম্পাদক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক ও কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা মোঃ আবুল বাশার আলাল, জনতা ব্যাংকের কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, এক্সিম ব্যাংকের কর্মকর্তা মোঃ আবুল কাশেম ও এনআরবিসিবি ব্যাংকের কর্মকর্তা মোঃ রুবেল হোসেন প্রমুখ।

কম্বল বিতরণকালে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটিকে ব্যাংকিং সেক্টরে তথা বাংলাদেশের উন্নয়ন ও সেবামূলক কর্মকান্ডে নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের সদস্যগণের মধ্যে পারস্পরিক যোগাযোগবৃদ্ধি, ঐক্য-ভ্রাতৃত্ব, সোহার্দ্য, সহযোগিতার মনোভাব ও মানবসেবার ব্রত নিয়ে অরাজনৈতিক সেবামূলক সংগঠন হিসাবে চৌদ্দগ্রাম ব্যাংকার্স সোসাইটি সামনে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি