ঢাকা   ১১:২৭:০৪ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা 

নবীগঞ্জে মটর সাইকেল দুর্ঘটনায় দলিল লিখকের মৃত্যু

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৪৬৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা দলিল লিখক কানু লাল রায়(৬০) মটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।নিহত কানু লাল রায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের বাসিন্দা।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার নবীগঞ্জ সাবরেজিস্টার অফিস থেকে কাজ শেষে সন্ধায় মটর সাইকেলযোগে বাড়িতে যাওয়ার পথিমধ্য নবীগঞ্জ-কাজীগঞ্জ সড়কের মাধবপুর গ্রামের নিকটে ব্রীজে উঠার সময় অপর দিক থেকে আসা একটি পিকআপ ধাক্কা দেয়। এতে মটর সাইকেলসহ তিনি সড়কের বাইরে ছিটকে পড়েন।

এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৮টার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি ১ছেলে ১মেয়ে স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। রাতে মৃত্যু সংবাদটি গ্রামের বাড়ী স্বজনদের কাছে এসে পৌছলে তাদের কান্নায় আকাশ ভারী উঠে। রাতেই মৃত দেহটি বাড়িতে আসার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি