ঢাকা   ০৮:৫৮:৫৩ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

নবীগঞ্জে মোটর সাইকেল সিএনজির মুখোমুখি সংঘর্ষ আহত ৩

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।।
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৫০৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর নামক স্থানে মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। ৩ জনের মধ্যে মোটর সাইকেল আরোহীর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কলেজে প্রেরণ করেন। ১৫ জানুয়ারি শনিবার বিকেলে পৌর এলাকার সালামতপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, কালাঞ্জুরা গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র নূর আলী,আউশকান্দি ইউনিয়নের মুজিবুর রহমানের পুত্র মতিউর রহমান মুন্না (১৫ ), আউশকান্দি ইউনিয়নের মৃত আব্দুল বারিক মিয়ার পুত্র মোটর সাইকেল আরোহী মহিবুর রহমান ( ৩৬ ) গুরুতর আহত হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়,আউশকান্দি থেকে আসা সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়রা উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ২ জনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি