1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে বেপজার অপরিকল্পিত বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মীরসরাইয়ে বেপজার অপরিকল্পিত বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

মীরসরাই(চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ৩১৭ বার

মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে বেপজা কর্তৃক শতবছরের পুরাতন ডাবরখালী খালে অপরিকল্পিত বাঁধ দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সমুদ্রের লবণাক্ত পানি চরশরৎ এলাকায় ডুকে কৃষি জমির ফসলাদি নষ্ট করছে বলে অভিযোগ করেন তারা। শনিবার (১৫ই জানুয়ারি) সকালে চরশরতের ডাবরখালী খালের উপর এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে সাধারণ কৃষকদের পাশাপাশি মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ৯নং ওয়ার্ডের ইউপি মেম্বার সালাউদ্দিন সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
চরশরতের বাসিন্দা আব্দুর রব জানান, নোনা পানির কারণে আড়াই একরের জমিতে মসুরের ডাল, ডেরস, মরিচ ও সরিষা ক্ষেত নষ্ট হয়েছে। আগামী ২ থেকে ৩ বছর ফসল এ জমিতে হবে কিনা তা নিয়ে ঘোর দুশ্চিন্তায় আছি।

একই গ্রামের সজল চন্দ্র দাস জানান, জন্ম থেকে দেখেছি উপরের পানি সাগরে যেত। আর এখন বেপজা কর্তৃপক্ষ ভরাটের কারণে সাগরের লোনা পানি আমাদের জমিতে এসে ফসল নষ্ট করে দিয়েছে। শতবর্ষের এই খালু বালু দিয়ে ভরাট করার কারণে আমরা আজ নিঃস্ব হওয়ার পথে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতেছি উক্ত খাল খনন করে আমাদের কৃষকদের বাঁচান।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সাগরের লোনা পানির কারণে খালের বিভিন্ন প্রজাতির মাছ, ব্যাঙ, সাপ মারা যাচ্ছে। একদিকে এতে পরিবেশ দূষিত অন্যদিকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net