1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মীরসরাইয়ে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে জখম

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৩৬৪ বার

মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড দক্ষিণ মঘাদিয়া এলাকার ৬ বারের সাবেক (ইউপি) সদস্য আবুল কাশেমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে নিখোঁজ হওয়ার পর রাত ১০টায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করানো হয়েছে। তার অবস্থা এখন আশঙ্কাজনক।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা থেকে হঠাৎ তিনি নিখোঁজ হন। ফোনেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে খুঁজতে খুঁজতে রাত ১০টার নাগাদ স্থানীয় মঘাদিয়া খালের পাশে কাদার মধ্যে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর প্রথমে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

এসময় আহত আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা অভিযোগ করেন বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামী আবুল কাশেমের সাথে স্থানীয় সাহেরখালী ইউপির ৩ নং ওয়ার্ডের সদস্য বেলাল হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। আমাদের ধারণা এ ঘটনা বেলালের নির্দেশে হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেন বলেন, কাশেম সাহেব সাথে আমার ব্যাক্তিগত কোন শত্রুতা বা বিরোধ নেই। আমার কোনো বিরোধীপক্ষ কাশেম সাহেবের পরিবারকে ভুল বোঝাচ্ছে।

এ বিষয়ে মীরসরাই থানার ওসি (তদন্ত) অলি উল্ল্যাহকে ফোন দিলে তিনি জানান, এ ধরনের ঘটনা নিয়ে লিখিত কোন কেউ অভিযোগ দেয় নাই। তবে অভিযোগ পেলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাহেরখালী ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, বুধবার রাতে ঘটনা ঘটেছে। কাশেম সাহেব ইউনিয়নের ৬ বারের সাবেক সদস্য। বর্তমানে তিনি চমেক হাসপাতালে তার অপারেশন চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net