1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজধানীর ডেমরায় অবৈধ ড্রেজার ব্যাবসা কে কেন্দ্র করে সন্ত্রাসীদের চাঁদা দাবি ও ড্রেজারের পাইপ ভাংচুরঃ থানায় মামলা। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩

রাজধানীর ডেমরায় অবৈধ ড্রেজার ব্যাবসা কে কেন্দ্র করে সন্ত্রাসীদের চাঁদা দাবি ও ড্রেজারের পাইপ ভাংচুরঃ থানায় মামলা।

মো. বশির উদ্দিন ডেমরা ঢাকা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩৮৭ বার

ডেমরায় ড্রেজার ব্যবসাকে কেন্দ্র করে কতিপয় সন্ত্রাসীরা মো.সাইদুর রহমান বাবলুর কছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঐ ব্যবসায়ীর ম্যানেজার মো. হারুন দাবীকৃত ১০ লক্ষ টাকা দিতে অস্বীকার করলে ঐ সন্ত্রাসীরা ড্রেজারের পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি ভাঙচুর করে ও ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি ধুমকি দিয় চলে যায়। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুর রহমান রোববার দিনগত রাত ১১ টার দিকে অভিযুক্ত ৬ জন সহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা করেন।

অভিযুক্তরা হলেন সবুজবাগ থানার বেগুনবাড়ি এলাকার মো. সামসুদ্দিনের ছেলে মো.নিজাম (৫২) ও তার ভাই মো.মুসলম সরদার (৪৮)। সবুজবাগ থানার মানিকদিয়া চেয়ারম্যান বাড়ির মো.নাসির(৪৮)। একই এলাকার মো. সদর উদ্দিনের ছেলে মো. ইমাম উদ্দিন (৫৪) সবুজবাগ থানার ভাইকদিয়া এলাকার আনিছ মিয়ার ছেলে আজিম মিয়া (৪৮) ও ঐ এলাকার আলমাস আলীর ছেলে নজরুল ইসলাম (৪০)
বাদীর বরাতদিয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন ব্যাবসায়ী সাইদুর দীর্ঘদিন ধরে ডেমরা থানার এলাকায় নদীতে ড্রেজার বসিয়ে নিম্ন এলাকায় বালু ভরাটের কাজ করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় ড্রেজার পাইপ ডেমরার দুর্গাপুর হয়ে সবুজবাগ থানা এলাকায় টানা হয়। আর এই পাইপ টানা কে কেন্দ্র করে সবুজবাগ থানা এলাকার ঐ সন্ত্রাসীরা ১০ লক্ষ টাকার চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ড্রেজারের পাইপ ভাংচুর করে ও ম্যানেজার হারুন কে হুমকি দুমকী দিয়ে চলে যায়। এ বিষয়ে মামলা হয়েছে শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net