1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজস্থলীতে ট্রাক ও পর্যটক মোটরসাইকেল সংঘর্ষ, আহত ২ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

রাজস্থলীতে ট্রাক ও পর্যটক মোটরসাইকেল সংঘর্ষ, আহত ২

রাজস্থলী প্রতিনিধিঃ,
  • আপডেট টাইম : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৩৩৯ বার

রাঙামাটি জেলার রাজস্থলীতে ট্রাক ও পর্যটক মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়। ১০ জানুয়ারী সোমবার দুপুর ১২ টায় রাজস্থলী উপজেলার, চন্দ্রঘোনা – ভায়া বাঙালহালিয়া সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজন কে চন্দ্রঘোনা খ্রিষ্টানীয় (মিশন)হাসপাতালে চিকিৎসা পাঠানো হয়েছে। আহতরা হলেন, সাকিল হোসেন (২৭) মানিক মিয়া (২৮) তারা উভয়ে পর্যটক বলে জানাগেছে।

চন্দ্রঘোনা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, চন্দ্রঘোনা বাঙালহালিয়া সড়কের সেলমারা নাম স্থানে রাজস্থলী গামী ট্রাকের সংঙ্গে বিপরীত থেকে মোটর সাইকেল আরোহী সহ মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। একজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) পাঠানো হয়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনা স্থলে যান। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি বাঙালহালিয়া পুলিশ ফাঁড়ীতে হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net