1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ভারত থেকে অবৈধ পথে আসা আটক গরু ছিনিয়েনিয়েছে চোরাকারবারিরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

লালমনিরহাটে ভারত থেকে অবৈধ পথে আসা আটক গরু ছিনিয়েনিয়েছে চোরাকারবারিরা

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৩৭৬ বার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত পথে অবৈধভাবে পাচার হয়ে আসা বিজিবি’র হাতে আটক গরু চোরাকারবারিরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছে। শুক্রবার ৩১ডিসেম্বর সকালে উপজেলার শ্যামের বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে রোববার ২জানুয়ারী নিশ্চিত কয়েছেন হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।
এর আগে শুক্রবার ৩১ ডিসেম্বর রাতে হাতীবান্ধা থানায় একটি মামলা করে বিজিবি।

জানা গেছে, গত শুক্রবার ভোরে চোরাকারবারিরা ভারত থেকে চোরাই পথে গরু বাংলাদেশে নিয়ে আসে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু উদ্ধার করে গেন্দুকুড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা। উদ্ধারকৃত গরু নছিমন-ভটভটিতে করে ক্যাম্পে নেওয়ার পথে কেতকিবাড়ি শ্যামের বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গরু ছিনতাই করে নিয়ে যায় চোরাকারবারিরা।
উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া এলাকার আফতাব উদ জামান আলিফ ও ইসমেত দোহা সিজানের নেতৃত্বে ওই গরু ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে গেন্দুকুড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার লিয়াকত জানান,গরু ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এতে ৩০/৪০ জনের নাম ও অজ্ঞাত উল্লেখ করে অভিযোগটি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত চোরাকারবারি আফতাব উদ জামান আলিফ গরু ছিনিয়ে আনার বিষয়টি স্বীকার করে জানান, বিজিবি গরু আনতে না দিলে আমরা আনতে পারি? তারা গরু আনা বাবদ নগদ অর্থ নেয়। তাহলে তারা গরু আটক করবে কেন? তাই গরু গুলো তাদের কাছ থেকে নিয়ে আসা হয়েছে।

ইসমেত দোহা সিজান মুঠোফোনে জানান, এ বিষয় আমার কোনো মন্তব্য নেই। সাক্ষাতে বিষয়টি বলা হবে। আপাতত সংবাদ করার প্রয়োজন নেই বলে তিনি ফোন কেটে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net