1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শপথ নিলেন খুটাখালী ইউপি'র টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ 

শপথ নিলেন খুটাখালী ইউপি’র টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান

সেলিম উদ্দীন, কক্সবাজার।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২
  • ৪১৭ বার

শপথ নিলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীর ইউনিয়নের টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি ) দুপুর ১২টায় কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশীদ।

এ সময় জেলা প্রশাসক বলেন, ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব স্ব ইউনিয়েনের উন্নয়ন কর্মকাণ্ড তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবস্তী রায়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা নির্বাচন অফিসার মো. শাহাদাত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু।

শপথ গ্রহন শেষে এক প্রতিক্রিয়ায় মুঠোফোনে চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, আমি সেবক হিসেবে জনগনের কল্যাণে কাজ করতে চাই। আপনাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগ ও ভালোবাসায় আজ আমি সিক্ত। আপনাদের সাথে আমি ভালোবাসার গভীর বন্ধনে আবদ্ধ হয়েছি।

খুটাখালীর প্রতিটি মানুষ আমাকে হৃদয়ের গভীরে স্থান দিয়েছেন। নিজের সন্তান, আপন ভাই ও ঘনিষ্ঠ বন্ধুর মতোই আমি আপনাদের ডাকে বা আপনারা আমাকে সাড়া দিয়েছেন। আমার চাওয়া-পাওয়ার চেয়েও অনেক বেশি আপনারা দিয়েছেন। আমি সৌভাগ্যবান। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।

আমি কথা দিচ্ছি খুটাখালী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আমৃত্যু আপনাদের সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রেখে পাশে থাকবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net