1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৪৭১ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে সম্মিলিত নাগরিক ফোরামের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ওই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সম্মিলিত নাগরিক ফোরামের সভাপতি ও বিশিষ্ট শিল্প উদ্যোক্তা রেজাউল করিম সিকদার।

ফোরামের সাধারণ সম্পাদক কাফি আনোয়ারের সার্বিক তত্ত্বাবধানে ১১৫ অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে উন্নতমানসম্পন্ন কম্বল বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ফোরামের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন।

বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতায় ছিলেন ফোরামের সহ সভাপতি মাষ্টার জসীম উদ্দীন, সহ -সভাপতি মাষ্টার আবদুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবছার কামাল,
সমন্বয়ক হাসান তারেক, জন সংযোগ বিষয়ক সম্পাদক সেলিম উল্লাহ,নগর পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জুনাইদ কবির জুয়েল, নাগরিক অধিকার সুরক্ষা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান বাবলু,দপ্তর সম্পাদক গিয়াস উদ্দীন রবিন,শ্রম ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক উমং ছিং মং রাখাইন, বন ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সম্পাদক নিখিল দাশ নিলয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের
শিক্ষক বদিউর রহমান, সমীর রুদ্র ও আবু তাহের।

বিতরণ কার্যক্রমে সহযোগিতা প্রদান করেন নাগরিক ফোরামের সদস্য জালাল আহমদ ফর্মূলা,ছৈয়দ আহমদ,আবদু শুক্কুর,ঈদগাঁও বাজারের নিরাপত্তা কর্মি নুর হোসাইন,আবদুল আজিজ ও দিদারুল ইসলাম।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশেষ সহযোগিতার জন্য নাগরিক ফোরামের পক্ষ থেকে ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট সকলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নাগরিক ফোরামের সভাপতি রেজাউল ও সাধারণ সম্পাদক কাফি আনোয়ার।

নাগরিক অধিকার সুরক্ষাও সামাজিক দায়বদ্ধতায় সম্মিলিত নাগরিক ফোরাম সবসময় সচেতন ও সোচ্চার উল্লেখ করে এক বিবৃতিতে জানানো হয় প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাড়াঁতে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং আগামী ১৫ জানুয়ারি শনিবার ইসলামপুর ইউনিয়নের ১০০ অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net