1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেনবাগের রাস্তা যেন ময়লার ভাগাড়.. - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

সেনবাগের রাস্তা যেন ময়লার ভাগাড়..

মো.গিয়াস উদ্দিন স্বপন, সেনবাগ,নোয়াখালী :
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২
  • ২৬৯ বার

সেনবাগ উপজেলার জেলাপরিষদ মার্কেট এলাকায় সড়কের ওপর আবর্জনার স্তুপ দেখে মনে হয় এটা রাস্তা তো নয় যেন ময়লার ভাগাড়।এ ময়লার দুর্গন্ধে চলাচলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে পথচারীদের। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের নাক চেপে ধরে যাতায়াত করতে হচ্ছে।

শহরে প্রবেশের পথে এরকম চিত্র দেখে বিরক্ত অনেকেই। স্থানীয় ব্যবসায়ীরা আবর্জনা সড়কের ওপর ফেলে স্তূপ করে রেখেছেন।এর ফলে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, সেনবাগ শহরের বাসিন্দাদের সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ সড়ক দিয়ে যাতায়াত করতে হয়। বাইরের থেকে এ সড়ক দিয়েই শহরে প্রবেশ করতে হয়।
কিন্তু সড়কের বিভিন্ন স্থানে দিনের পর দিন এভাবে আবর্জনা পড়ে থাকায় দুর্ভোগ যেন বেড়েই চলেছে। ব্যবসায়ীদের ফেলা আবর্জনা জমতে জমতে অনেক বেশি হলে তখন পৌরসভা থেকে গাড়ি এসে সেগুলো মাঝে মাাঝে নিয়ে যায়। এ ব্যাপারে সেনবাগ ব্যবসায়ীরা সচেতন হলে কিছুটা সুফল আসবে বলে তারা মনে করেন। সড়কের ওপর আবর্জনার স্তুপ স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর।

এছাড়া এলাকার বাসা-বাড়ির ময়লাও রাখা হয় আবার স্থানীয় ব্যবসায়ীদের আবর্জনাও ফেলে ফেলা হয়। এখানে একটি গাড়ির ব্যবস্থা করা প্রয়োজন, যে গাড়ি প্রতিদিন ময়লা নিয়ে যাবে। এ সড়ক দিয়ে শহরের সব মানুষ যাতায়াত করে তাই এ ধরনের ময়লার স্তুপ মোটেও কাম্য নয়।ব্যবসায়ীদের অনেক বার বলা হয়েছে, কিন্তু তারা মানছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মজুমদার জানান, শিগগির এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে স্থানীয়দের সচেতন করা হবে। এছাড়া একটি আধুনিক ডাম্পিং জোন তৈরির জন্য শিগগিরই পৌরসভায় একটি বাজেট আসবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net