1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অ্যাম্বুলেন্স তালাবদ্ধ রোগীরা সেবা থেকে বঞ্চিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অ্যাম্বুলেন্স তালাবদ্ধ রোগীরা সেবা থেকে বঞ্চিত

আনোয়ারা সংবাদ দাতা ;
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৪৮৭ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি দুটি অ্যাম্বুলেন্স থাকলেও গত ছয় মাস ধরে চালকের গাফিলতিতে অ্যাম্বুলেন্স দুটি তালাবদ্ধ রয়েছে। এতে করে জরুরি প্রয়োজনে রোগীরা পাচ্ছেন না অ্যাম্বুলেন্সের সেবা। বাধ্য হয়ে চট্টগ্রামে রেফার করা রোগীদের এই হাসপাতাল থেকে নিয়ে যেতে অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে স্বজনদের।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স দুই কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়েছে। একটি চলাচলের উপযোগী দেখা গেলেও আরেকটি একেবারেই জরাজীর্ণ অবস্থা। সরকারি এই দুই অ্যাম্বুলেন্সের কার্যকারিতা না থাকলেও সেই সুযোগে হাসপাতালের গেটের বাইরে তিনটা বেসরকারি অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেবা নিতে আসা রোগীর স্বজন রহিম অভিযোগ করেন, আজকে আমার ভাতিজিকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে রেফার করেন। সেখানে যাওয়ার জন্য হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে বাধ্য হয়ে কষ্ট করে বাইরে থেকে অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স এনে ভাতিজিকে নিয়ে যেতে হচ্ছে। আমাদের আগে এগই বাঁচাতে হচ্ছে।

দুটি অ্যাম্বুলেন্স থেকেও রোগীরা কেন সেবা পাচ্ছে না, তা জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মকর্তা চালকের বিরুদ্ধে অভিযোগ করেন। তারা বলেন, আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। তারমধ্যে একটি নতুন আরেকটি পুরাতন। একজন চালক রয়েছেন। এই হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক কারো কথা কর্ণপাত করে না। বিভিন্ন অনিয়মের কারণে তাকে এই হাসপাতাল থেকে পটিয়া উপজেলায় বদলি করা হয়। বর্তমানে তিনি আবারও এই হাসপাতালে বদলি হয়ে এসে নিয়মনীতির কোন তোয়াক্কা করছেন না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফউদ্দীন বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম সিভিল সার্জনকে লিখিতভাবে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net