1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আমাদের দায়িত্ব আছে,নিজের এলাকার রাস্তাঘাট ও নালা-নর্দমা পরিষ্কার রাখার-চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

আমাদের দায়িত্ব আছে,নিজের এলাকার রাস্তাঘাট ও নালা-নর্দমা পরিষ্কার রাখার-চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২২ জানুয়ারি, ২০২২
  • ৩৪৯ বার

রাউজানের চিকদাইর ইউনিয়নের ১নং ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন দ্বিতীয় বারের মতো নির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।শনিবার সকালে তিনি ইউপি সদস্য ও নেতাকর্মীদের নিয়ে চিকদাইর ১নং ওয়ার্ডের গহিরা মাদ্রাসা থেকে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।

এ সময় তিনি বলেন,রাউজানের সাংসদ এ.বি এম ফজলে করিম চৌধুরী রাউজানকে পরিষ্কার পরিচ্ছন্ন ও পিঙ্ক, গ্রীন ক্লিন সিটি রাউজান করেছেন।আমাদের দায়িত্ব আছে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অভ্যাস করি এবং নিজের এলাকা ও বাড়ি-ঘরের আঙ্গিনাকে ময়লা-আবর্জনা মুক্ত করে পরিষ্কার রাখা।আমরা সবাই যদি নিজের এলাকার রাস্তাঘাট ও নালা-নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিলে, তাহলে কোথাও আর অপরিচ্ছন্ন থাকবে না।

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে আরো উপস্থিত ছিলেন চিকদাইর ইউনিয়ন পরিষদের ২য় প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ কাজী মাসুদ রানা, ইউপি সদস্য লোকমান,মহিলা ইউপি সদস্য সাকি আক্তার, ডার্চ বাংলা ব্যাংকের ম্যানেজার কাজী এজাজ, কাজী শাহাদাত হোসেন, আইনুল আবেদীন, সাজ্জাদ হোসেন টিপু, কাজী মোহাম্মদ আরফাত, রুপন দত্ত, কাজী তানসেন,কাজী নুরুল মোস্তফা ডালিম,কাজী মনজুরুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net