1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে সুষ্ঠ নির্বাচন উপহার দিতে প্রশাসনের মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

কোম্পানীগঞ্জে সুষ্ঠ নির্বাচন উপহার দিতে প্রশাসনের মতবিনিময় সভা

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০২২
  • ৪১৫ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৭ম ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে।

২৪ই জানুয়ারী (সোমবার) বিকাল ৪ ঘটিকায় সিরাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আগামী ৭ই ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতা বিহীন করার লক্ষ্যে ১নং সিরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদ-প্রার্থীদের নিয়ে অফিসার ইনচার্জ, কোম্পানীগঞ্জ থানা এর উদ্যোগে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সকলের টিকা নিশ্চিত করত মাস্ক পরিধান বাধ্যতামূলক করে সংশ্লিষ্ট বিট অফিসার এর মাধ্যমে উক্ত জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ,জনাব সাজ্জাদ রোমন’র সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) জনাব আকরামুল হাসান, বিশেষ অতিথি পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান, রিটার্নিং অফিসার, জনাব শাহ কামাল পারভেজ। উক্ত সভায় চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীরা ধারাবাহিকভাবে নিজেদের মতামত ও অভিযোগ ব্যক্ত করেন।

উক্ত সভায় বক্তারা একটি অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ, সংঘাতহীন, আশঙ্কামুক্ত নির্বাচন উপহার দেয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। প্রার্থীদের মতামতের উপর ভিত্তি করে অফিসার ইনচার্জ ও প্রধান অতিথি মহোদয় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করেন।

অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ধারাবাহিকতায় আজ থেকেই কোম্পানীগঞ্জের বিভিন্ন সীমানা এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net