1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে দুটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ে দুটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২
  • ৩৩৬ বার

ঠাকুরগাঁওয়ে দুটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক কর্মকর্তা ফারুক আবদুল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দুটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ এর সাংসদ রমেশ চন্দ্র সেনে এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ঠাকুরগাঁও সিভিল সার্জন নুর নেওয়াজ, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান,সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায়, ৫ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ সহ হাসপাতালের চিকিৎসক ও ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সেবক সেবিকাবৃন্দ

উল্লেখ্য, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ৩ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে রুহিয়া পশ্চিম ইউনিয়নের সেন পাড়ায় ৩৪ শতক ও রাজাগাঁও ইউনিয়নে ৩৩ শতক জায়গার ওপরে এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দুটির নির্মান করে গ্রীন ইন্টারনেশনাল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দুটি স্থাপনের মধ্যদিয়ে রুহিয়া পশ্চিম ও সেন পাড়ার প্রায় ত্রিশ হাজার মানুষ চিকিৎসা ও স্বাস্থ্য সেবা পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net